Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 02
/ ৫১৮
📝 লেখা 📖 পিডিএফ

সকালে তাদের দরোজার চৌকাঠে গোনাহের কথা লিপিবদ্ধ দেখতে পেতো । গোনাহের ক্ষতিপূরণ স্বরূপ তারা নিজেদের নাক অথবা কান কেটে ফেলতো । একথা শুনে রসুল স. নীরব রইলেন। তখন এই আয়াত নাজিল হয়। আতা বলেছেন, এই আয়াত নাবহান নামক এক খেজুর বিক্রেতার কারণে অবতীর্ণ হয়েছে। তার ডাক নাম ছিলো আবু মাবাদ । খেজুর বিক্রয়কালে একদিন এক সুন্দরী রমণী তার নিকট খেজুর কিনতে এলো। সে ভনিতা করে বললো, এই খেজুরগুলো খারাপ । আমার ঘরে ভালো খেজুর আছে। একথা বলে নাবহান রমণীটিকে তার ঘরে এনে নিজের দিকে আকর্ষণ করলো এবং তাকে চুমু খেলো। রমণী বলে উঠলো 'ইত্তাকিল্লাহ' -_ আল্লাহকে ভয় করো! নাবহান তৎক্ষণাৎ তাকে ছেড়ে দিলো এবং অত্যন্ত লজ্জিত হয়ে রসুল স. এর দরবারে এলো । তখন এই আয়াত নাজিল হয়। মুকাতিল ও কালাবী থেকে বর্ণিত হয়েছে, রসুল স. এক আনসার ও এক সাকাফীর মধ্যে বন্ধু প্রতিষ্ঠিত করে দিয়েছিলেন । সাকাফী রসুল স. এর সঙ্গে এক যুদ্ধে গিয়েছিলেন। আনসারের দায়িত্ব ছিলো তার এবং আনসার পরিবারের তত্বাবধান করা। একদিন আনসার বাজার থেকে গোশত কিনে আনলেন । সাকাফীর স্ত্রী যখন গোশ্ত নিতে এলেন তখন আনসারী তার প্রতি আকৃষ্ট হয়ে পড়লেন এবং তীকে চুমু খেলেন। সাকাফীর স্ত্রী বলে উঠলেন, ইত্তাকিল্লাহ্‌' __ আল্লাহকে ভয় করো! তিনি লঙ্জিত হলেন এবং পাহাড়ের দিকে চলে গেলেন। সাকাফী গৃহে প্রত্যাবর্তন করলে তার স্ত্রী আনুপূর্বিক ঘটনা বর্ণনা করে বললেন, আল্লাহ্‌ এরকম ভাইয়ের প্রতিপালন যেনো না করেন। সাকাফী তখন খুজতে এবং আল্লাহ্‌র তসবী পাঠ করছেন। তিনি তার অপরাধ স্বীকার করলেন । দু'জনে মিলে তখন হজরত আবুবকর সিদ্দিকের নিকট গেলেন। হজরত আবুবকর বললেন, আমি জানিনা তোমার মুক্তি কিভাবে হবে । এরপর দু'জনে গেলেন হজরত ওমরের কাছে। হজরত ওমরও একই উত্তর দিলেন। শেষে তারা রসুলে পাক স. এর নিকটে গিয়ে বললেন, আমাদের মুক্তির উপায় কি? তখন এই আয়াত অবতীর্ন হয়। নিজেদের প্রতি জুলুম করা অর্থ সগীরা গোনাহ, ব্যাভিচারের চেয়ে নিম্নস্তরের গোনাহ্‌। যেমন চুম্বন করা, জড়িয়ে ধরা অথবা স্পর্শ করা । কোনো কোনো আলেম বলেছেন, জুলুম অর্থ মুখে বা কাজে আমল করে জুলুম করা । কেউ কেউ বলেন, সীমাতিরিক্ত গোনাহ্‌ ফাহেশা এবং যা সীমাতিরিক্ত নয়, তা জুলুম । ফাহেশা অথবা জুলুম সংঘটিত হওয়ার পর আল্লাহতায়ালার স্মরণ হওয়ার অর্থ আল্লাহ্র আযাবের কথা স্মরণ হওয়া, জবাবদিহীর কথা মনে পড়া । গোনাহ্‌কারী তাফসীরে মাযহারী/৩১৮ পু ॥|॥11.011100117.001

— পৃষ্ঠা ৩১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।