Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 02
/ ৫১৮
📝 লেখা 📖 পিডিএফ

হয়েছে, 'খলিদীনা ফীহা মা দামাতিস্‌ সামাওয়াতি ওয়াল আরদ্র' __ এখানে জান্নাতে বসবাসের স্থায়িত্কে আকাশ ও পৃথিবীর স্থায়িত্ের সঙ্গে তুলনীয় করা হয়েছে। কারণ সর্বসাধারণের বিবেচনায় আকাশ ও পৃথিবী সর্বাপেক্ষা অধিক স্থায়ী । ইমাম বাগবী লিখেছেন, হজরত আনাস বিন মালেককে জিজ্ঞেস করা হয়েছিলো, জান্নাত আকাশে না পৃথিবীতে? তিনি উত্তর দিয়েছিলেন, আকাশ ও পৃথিবীতে কিভাবে জান্নাতের সংকুলান হতে পারে । এরপর প্রশ্ন করা হয়েছিলো, তবে কোথায়? তিনি জবাব দিয়েছিলেন, সপ্তম আকাশের উপরে এবং আরশের নিচে। কাতাদা বলেছেন, সাহাবীগণ মনে করেন, জান্নাত সপ্তম আকাশের উপরে এবং জাহান্নাম সপ্তস্তর মাটির নিচে । আবু শায়েখ আজিমা গ্রন্থে আবু জা*রা উপরে, সাত আসমানেরও উপরে । আর দোজখ সবচেয়ে নিচে, সপ্তস্তর জমিনেরও নিচে। মুত্তাকীদের (সাবধানীদের) জন্যই বেহেশত নির্ধারিত। ওই ব্যক্তি মুত্তাকী, যিনি কুপ্রবৃত্তি থেকে মুক্ত, তিনি আল্লাহ্‌ ব্যতীত অন্য কোনো কিছুকে অন্তরে স্থাপন করেন না। মুত্তাকীগণ সরাসরি এবং পাপী বিশ্বাসীগণ শাস্তির মাধ্যমে পাপক্ষয়ের পর জান্নাত লাভের অধিকার লাভ করবেন। তাদের জান্নাত পৃথক প্রকৃতিরও হতে পারে। সুরা আলে ইমরান £ আয়াত ১৩৪ ₹৯১৮৫1প1 প5171 (০ তি “ শর্ত ১ পাগিঠ১৯৪৩2, রি ৩১৩5 ৮৫125801%95)5955) 58555 ঠ 282 নট ঠি ০৩25৯] ৫4০১৮৬৮৩০৯৮ 2 যাহারা সচ্ছল ও অসচ্ছল অবস্থায় ব্যয় করে এবং যাহারা ক্রোধ সংবরণকারী এবং মানুষের প্রতি ক্ষমাশীল, আল্লাহ্‌ সৎকর্ম পরায়নদিগকে ভালবাসেন; *“আস্সররাই+ অর্থ ওই আম্বাদ যা সম্পদের কারণে অর্জিত হয়। আর আদ্দররাই*অর্থ সম্পদের স্বল্পতা । *কামুস' ৷ ইমাম বাগবী লিখেছেন, জান্নাত লাভের অধিকার তাকওয়া অবলম্বনকারীরা অর্জন করবেন -_ আর তাদের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে দানশীলতা । এই আয়াতে সে কথাই বলা হয়েছে। রসুল স. এরশাদ করেছেন, দানশীল ব্যক্তি আল্লাহ্‌র, বেহেশতের এবং মানুষের অধিক নৈকট্যধারী এবং দোজখ থেকে দূরবর্তী। আর কৃপণ ব্যক্তি আল্লাহ্‌, বেহেশত এবং মানুষ থেকে দূরবর্তী, কিন্তু দোজখের নিকটবর্তী । মূর্খ দাতা কৃপণ আবেদের চেয়ে উত্তম। তিরমিজি । এই হাদিস বর্ণিত হয়েছে হজরত আবু হোরায়রার মাধ্যমে । ৃ তাফসীরে মাযহারী/৩১৫ ॥111.011100119.00

— পৃষ্ঠা ৩১৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।