নির্দিষ্ট । বায়যাবী লিখেছেন, আগুন প্রস্তুত করে রাখা হয়েছে কাফেরদের জন্য এবং গোনাহগার বিশ্বাসীদের জন্য । আমি বলি, কাফেরদের জন্য প্রস্তুতকৃত আগুন এবং পাপিষ্ঠ বিশ্বাসীদের জন্য আগুন এক নয়। তবে এখানে এই ইঙ্গিত করা হয়েছে যে, সুদ অন্তরে একরকম তমসার সৃষ্টি করে যা অধিকাংশ ক্ষেত্রেই কুফরীতে উপনীত করে। তাফসীরে সবচেয়ে ভীতিকর আয়াত। আল্লাহ্র নির্দেশ লংঘন করলে বিশ্বাসীদেরকে এখানে ওই আগুনের ভয় দেখানো হয়েছে, যা অবিশ্বাসীদের জন্য নির্ধারিত । এর পরেই আল্লাহ্তায়ালার কৃপা লাভের শর্ত হিসাবে বলা হয়েছে, আল্লাহ্ ও তার রসুলের আনুগত্য করতে হবে। প্রকৃত পক্ষে দোজখের আগুন সকল অবস্থায় কাফেরদের জন্যই । পাপী মুমিনগণ সেখানে প্রবিষ্ট হলেও সাময়িকভাবে হবে। আর অবিশ্বাসীদের জন্য নির্ধারিত আগুন এবং পাপী বিশ্বাসীদের জন্য নির্ধারিত আগুন পৃথক প্রকৃতির । এই আয়াতের মর্ম মারজিয়া ফেরকার বিশ্বাসবিরোধী। মারজিয়াদের মত এই যে, ইমান থাকলে গোনাহ্ ধারা কোনো ক্ষতি হয় না। এর পরে বলা হয়েছে, ক্ষমা ও জান্নাতের জন্য প্রতিযোগীতা করতে ৷ হজরত ইবনে আব্বাস বলেছেন, ক্ষমার দিকে ধাবিত হওয়ার অর্থ ইসলামের দিকে ধাবিত হওয়া । ইকরামা বলেছেন, আল্লাহ্র দিকে ধাবিত হওয়া । অর্থাৎ ক্ষমা অর্থ ইসলাম অথবা তওবা । হজরত আলী বলেছেন, ফরজ আদায় করা এবং হজরত আনাস বিন মালেক বলেছেন, নামাজের তাকবীরে উলা (প্রথম তাকবীর) আয়ত্তে রাখা । এসমস্ত মতামতের শেষ ফল এই যে, ক্ষমা বা মাগফিরাত অর্থ এমন বিশ্বাস, উত্তম চরিত্রাবলী এবং পৃণ্যকর্ম যার মাধ্যমে পাপ সমুহের ক্ষমা, দোজখ থেকে মুক্তি এবং রহমতের সুশীতল ছায়া লাভ হয়। এ প্রসঙ্গে ইতোপূর্বে হজরত আবু উমামা বর্ণিত একটি হাদিসে এরকম বলা হয়েছিলো, অক্ষমতা আগমনের পুর্বে সৎকর্ম সম্পাদন করো । হজরত আবু হোরায়রা বর্ণনা করেন, রসুল স. বলেছেন, সাতটি বিষয়ের সম্মুখীন হওয়ার আগেই আমল সম্পাদন করো। এমন দরিদ্রতা যা অন্যমনস্ক করে, এমন সম্পদ যা অহংকার নিয়ে আসে, এমন ব্যাধি যা সুস্থতাবিরোধী, এমন ষাটোর্ধ্ব বার্ধক্য যা বিস্বৃতি ঘটায়, আকস্মিক মৃত্যুর, অথবা দাজ্জালের। এ সমস্ত পরিস্থিতি আগমনের প্রতীক্ষা করা নিকৃষ্ট আচরণের অন্তর্তৃক্ত । সবচেয়ে বেশী তিক্ত ও ভয়ংকর বিপদ হচ্ছে কিয়ামত । তিরমিজি, হাকেম । বেহেশতের বিস্তৃতি আকাশ পৃথিবীর বিস্তৃতির মতো __ এটি হচ্ছে উপমা । প্রকৃতপক্ষে বেহেশতের প্রশস্ততা এর চেয়ে বেশী । মানুষের জ্ঞান অনুযায়ী বেহেশতের প্রশস্ততার উপমা এখানে দেয়া হয়েছে। অন্য আয়াতে যেমন বলা তাফসীরে মাযহারী/৩১৪ ৃ ॥111.011100119.00
— পৃষ্ঠা ৩১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।