সুরা আলে ইমরান £ আয়াত ১২৮, ১২৯ 56 ১৮৩ শি পাটি পা ক গরীর্তী পা গিঠপাজিতার্ট জলা 40,৬৮৯ ১57৮৮৫-) 954 93 2:%2652৫ 55 শা ৬৮5০ গাগা (7 এবং তিনি তাহাদের প্রতি ক্ষমা পরবশ হইবেন অথবা তাহাদিগকে শাস্তি দিবেন এই বিষয়ে তোমার করণীয় কিছুই নাই; কারণ তাহারা সীমালংঘনকারী ৷ 7) আসমান ও জমিনে যাহা কিছু আছে সমস্ত আল্লাহ্রেই। তিনি যাহাকে ইচ্ছা ক্ষমা করেন এবং যাহাকে ইচ্ছা শাস্তি দান করেন। আল্লাহ্ ক্ষমাশীল, পরম দয়ালু। এই বিষয়ে তোমার করণীয় কিছুই নাই __ এ প্রসঙ্গে ইমাম আহমদ ও ইমাম বোখারীর মাধ্যমে হজরত ইবনে ওমর থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন, আমি নিজে রসুল স. কে বলতে শুনেছি, তিনি স. বলেছেন, হে আল্লাহ, অমুক ব্যক্তির উপর লানত বর্ষণ করো । অন্য বর্ণনায় এসেছে, রসুল স. দোয়া করলেন, হে আল্লাহ্! আবু সুফিয়ানের উপর অভিসম্পাত বর্ষণ করো । হারেছ বিন হিসামের উপর অভিসম্পাত বর্ষণ করো। সোহেল বিন আমর এবং সাফওয়ান বিন উমাইয়ার উপরও লানত বর্ষণ করো । পরবর্তীতে এরা সকলেই তওবা করেছিলেন । বোখারী হজরত আবু হোরায়রা থেকেও এরকম হাদিস বর্ণনা করেছেন। শায়েখ ইবনে হাজার উপরোক্ত হাদিস দুটিকে মিলিয়ে দিয়েছেন । রসুল স. এর বদদোয়ার পরিপ্রেক্ষিতেই আল্লাহ্তায়ালা তাকে জানিয়েছেন যে, এ বিষয়ে তোমার করণীয় কিছুই নেই। সাঈদ বিন মুসাইয়েব এবং মোহাম্মদ বিন ইসাহাক বর্ণনা করেছেন, উহুদ প্রাস্তরে যখন কাফেরেরা শহীদগণের নাক, কান ও অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গ কেটে নিচ্ছিলো, তখন রসুল স. এবং সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহপাক আমাদেরকে বিজয় দান করলে আমরাও এরকম করবো । তখন এই আয়াত নাজিল হয়। বিভিন্ন বর্ণনায় এসেছে, রসুল স. যখন তাদেরকে সমূলে ধ্বংস করার জন্য দোয়া করতে ইচ্ছা করলেন, তখন এই আয়াত নাজিল হয়েছে। কারণ, আল্লাহতায়ালা জানতেন, পরবর্তীতে তাদের অনেকেই মুসলমান হয়ে যাবে । অপর একটি বর্ণনা এই বর্ণনার আপাতবিরদ্ধ বলেই মনে হয়। হজরত আবু হোরায়রার মাধ্যমে ইমাম মুসলিম বর্ণনা করেছেন, রসুল স. ফজরের নামাজে তাফসীরে মাযহারী/৩১১ ॥|॥11.011100117.001
— পৃষ্ঠা ৩১১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।