সবকিছুই আল্লাহ্তায়ালার সৃষ্টি । তিনি কখনো মাধ্যমে কখনো বিনা মাধ্যমে সাহায্য সহায়তা প্রদান করেন। আবার কাউকে রাখেন সাহায্যবিহীন। তিনি সাহায্য করেন নিতান্ত অনুগ্রহের কারণেই ৷ এরকম করতে তিনি বাধ্য নন। তিনি সর্বজ্ঞ, প্রবল পরাক্রান্ত ও প্রজ্ঞাময় । উপস্থিত ছিলাম । সেনানায়ক ছিলেন পাচজন __ হজরত আবু ওবায়দা, হজরত ইয়াজিদ বিন আবু সুফিয়ান, হজরত ইবনে হাসান, হজরত খালিদ বিন ওলীদ এবং হজরত আইয়াজ। হজরত ওমর নির্দেশ দিয়েছিলেন প্রধান সেনাপতি হবেন হজরত আবু ওবায়দা। আমরা হজরত ওমরকে লিখলাম, সামনে মৃত্যু ৷ সাহায্য প্রেরণ করুন৷ হজরত ওমর প্রত্যুন্তরে লিখলেন, তোমাদের চিঠি পেয়েছি। তোমরা সাহায্য প্রার্থনা করেছো। কিন্তু আমি তোমাদেরকে এমন এক সম্তার নিকট সাহায্যপ্রার্থী হতে বলছি, যার সেনাবাহিনী সর্বক্ষণ বিদ্যমান। সেই পবিত্র আল্লাহতায়ালার শরণ যাঞ্চা করো । বদর যুদ্ধে রসুল স. এর যুদ্ধোপকরণ এবং সেনাসংখ্যা তোমাদের চেয়েও কম ছিলো । তবু তারা বিজয়ী হয়েছিলেন। পত্র পাঠ মাত্র যুদ্ধে লিপ্ত হও। আমার নিকট থেকে কোনো সাহায্যের অপেক্ষা করো না। পত্র পাঠ মাত্র আমরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়লাম । শক্রদেরকে তাড়িয়ে নিয়ে গেলাম চার ফারসাথ দরে। কাফেরদের একটি দলকে নিশ্চিহ্ন অথবা লাঞ্ছিত করার কথা বদর যুদ্ধ প্রসঙ্গে অথবা উহুদ যুদ্ধের প্রসঙ্গে বলা হয়েছে। বদরে কাফেরদের সত্তরজন নেতা মারা যায় এবং বন্দী হয় সত্তরজন। উহুদ যুদ্ধে কাফেরদের ষোলজন নেতা মারা গিয়েছিলো । প্রথমে বিজয় ছিলো মুসলমান বাহিনীর অনুকূলে । কিন্তু পরে রসুল পাক স. এর নির্দেশ পালনে শিথিলতার কারণে বিজয় পর্যবসিত হয়েছিলো পরাজয়ে ৷ নিরাশ করে ফিরিয়ে দেয়ার অর্থ কঠোরভাবে পশ্চাদাপসরণে বাধ্য করা। কামুস গ্রন্থে বলা হয়েছে, এর অর্থ অপদস্থ করা, ধ্বংস করা, প্রবল রোষের সাথে ফিরিয়ে দেয়া, লাঙ্কনায় নিপতিত করে দেয়া ইত্যাদি । আমি বলি, এসমস্ত কথাই এক্ষেত্রে প্রযোজ্য ৷ আল্লাহ্তায়ালা তার সাহায্যের মাধ্যমে কাফেরদের কাউকে ধ্বংস করে দেন এবং অবশিষ্টদেরকে পরাজিত ও বিতাড়িত করেন। মুসলিম এবং ইমাম আহমদ হজরত আনাস থেকে বর্ণনা করেছেন, উহুদ যুদ্ধে রসুল স. আহত হয়েছিলেন । তার সামনের দাত ভেঙে গিয়েছিলো এবং পবিত্র অবয়ব হয়েছিলো রক্তাক্ত ৷ তখন তিনি স. বলেছিলেন, এই সম্প্রদায় কিভাবে সত্যানুসারী হতে পারবে, যারা তাদের নবীর সাথে এরকম আচরণ করে __ যে নবী তাদেরকে আল্লাহতায়ালার দিকে আহবান করছেন । তখন নিম্নের আয়াত অবতীর্ণ হয়েছে! তাফসীরে মাযহারী/৩১০ পু ॥|॥11.01100117.001
— পৃষ্ঠা ৩১০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।