যুদ্ধরত মুশরিকদেরকে সাহায্য করতে চায় । এই সংবাদ মুসলমান বাহিনীর নিকট ছিলো অত্যন্ত পীড়াদায়ক। একদিকে নিজেদের সৈন্যস্বল্পতা, রণসম্ভারের অপর্যাপ্ততা । অপরদিকে শক্রদের সংখ্যাধিক্য ও রণোন্নত্ততা ৷ এ অবস্থায় নৈরাশ্য তার ছায়া বিস্তার করে যাচ্ছিলো । তখন আল্লাহতায়ালার বিশেষ সহায়তা সংবলিত সুসংবাদটি অবতীর্ণ হয়। সুরা আলে ইমরান £ আয়াত ১২৫ 6৩১৯১৮৩৫৮৩৪ তে (25 / পুত ০98222এ ৫ | 503 (4 এ হ্যা, নিশ্চয়, যদি তোমরা ধৈর্যধারণ কর এবং সাবধান হইয়া চল তবে তাহারা দ্রতগতিতে তোমাদের উপর আক্রমন করিলে আল্লাহ্ পাচ সহস্র চিহিত ফেরেশতা দ্বারা তোমাদের সাহায্য করিবেন। পূর্ববর্তী আয়াতে তিন হাজার ফেরেশতার সহায়তা কি যথেষ্ট নয়, এরকম প্রশ্ন করে এই আয়াতে আল্লাহতায়ালা জানাচ্ছেন, তিন হাজার কেনো; পাচ হাজার চিহ্নিত ফেরেশতা দ্বারা আল্লাহপাক সাহায্য করবেন। তবে শর্ত হচ্ছে, ধৈর্য ধারণ করতে হবে এবং তাকওয়া অবলম্বন করতে হবে । অর্থাৎ যুদ্ধে অটল থাকতে হবে এবং রসুল পাক স. এর হুকুমের বিরুদ্ধাচরণ থেকে বেঁচে থাকতে হবে। আমি বলি, বাক্যের গুরুত্ব বৃদ্ধি করার জন্যই এরকম প্রকাশভঙ্গি অবলম্বন করা হয়েছে। প্রথমে প্রশ্ন এবং প্রশ্নের পরপরই জবাব। অর্থাৎ তিন হাজার ফেরেশতাই কি যথেষ্ট নয়? সাথে সাথে বলা হয়েছে, হ্যা তিন হাজার কেনো পাচ হাজার ফেরেশতার সহায়তা দেয়া হবে যদি তোমরা আক্রান্ত হও। এবং আক্রান্তাবস্থায় অবলম্বন করো ধৈর্য এবং তাকওয়া । জ্ঞাতব্য £ তিবরানী এবং ইবনে মারদুবিয়া শিথিল সনদের মাধ্যমে হজরত ইবনে আব্বাসের উক্তি উল্লেখ করেছেন, রসুল স. “মুসাইয়িমীন' শব্দের অর্থ করেছেন, 'মোয়াল্লিমীন' __ নিশানাধারী শিক্ষকবৃন্দ । তিনি (ইবনে আব্বাস) আরো বলেছেন, বদর যুদ্ধে ফেরেশতাদের নিশানা ছিলো কালো পাগড়ী এবং উহ্ুদে তাদের নিশানা ছিলো লাল পাগড়ী । ইবনে আবী শা"বা এবং ইবনে আবী হাতেম শা'বীর বর্ণনার সঙ্গে যুক্ত করে বলেছেন, করজ বিন জাবের বদর যুদ্ধে মুশরিকদের পরাজয় সংবাদ শুনে লজ্জিত হয়েছিলো (কেননা বাহ্যিক দৃষ্টিতে এ একরকম অসম্ভব ছিলো)। মুশরিকদের সাহায্য করা তার পক্ষে তো সন্ভবই নয়। আর পাচ হাজার ফেরেশতার ৃ তাফসীরে মাযহারী/৩০৭ ॥|11.911100117.001
— পৃষ্ঠা ৩০৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।