পালন করতে সচেষ্ট থাকো । সহসা উপস্থিত হলেন রসুল স.। তিনি তখন রণবস্ত্ পরিহিত এবং অস্ত্রধারী । কটিদেশে কোষাবদ্ধ অসি। মস্তক শিরোস্ত্রাণশোভিত। জনতা নিবেদন করলেন, হে আল্লাহ্র রসুল! আমরা অত্যন্ত অনুচিত কাজ করেছি। আপনার অভিমতের বিরুদ্ধাচারী হয়েছি। এখন আপনি যদি ইচ্ছা করেন তবে ক্ষান্ত হোন। তিনি স. বললেন, আমি তো এটাই বলেছিলাম । কিন্তু তোমরা সমর্থন করোনি । রণসাজে সঙ্জিত হওয়ার পর যুদ্ধ সম্পাদনের পূর্বে রণসঙ্জা পরিত্যাগ করা নবীদের সম্মানের অনুকূল নয়। সিদ্ধান্ত অনড়। চলো, আল্লাহ্র উপর পূর্ণ নির্ভরশীল হয়ে যুদ্ধযাত্রা করো । ধৈর্যশীল হও । বিজয় তোমাদেরই । একটু অগ্রসর হতেই রসুল স. দেখলেন, মালেক বিন আমর নাজ্জারীর জানাজা প্রস্তৃত। তিনি জনাজা পড়লেন। তারপর বহির্বাটিতে এসে তার ঘোড়ায় আরোহণ করলেন । ঘোড়াটির নাম সাকিব। স্কন্ধে ধনুক তুলে নিয়ে অগ্রসর হলেন তিনি । তার বামে দক্ষিণে চলছিলেন সা'দ বিন উবাদা এবং সা"দ বিন মুআজ । সকল সেনানীকে নিয়ে তিনি যুদ্ধের ময়দানে উপস্থিত হলেন। সেখানে দেখলেন মদীনা থেকে আগত আরেকটি শক্তিশালী দল । জিজ্ঞেস করলেন, এরা কারা? বলা হলো, এরা আবদুল্লাহ্ বিন উবাইয়ের ইহুদীমিত্র দল (সাহায্য করার জন্য অঙ্গীকারাবদ্ধ ছিলো তারা)। রসুল স. জানতে চাইলেন, তারা কি মুসলমান হয়েছে? উত্তর দেয়া হলো, না। তিনি স. বললেন, মুশরিকদের সাহায্য আমরা চাইনা । একটু অগ্রসর হয়ে তিনি পৌছলেন শাইখাইন নামক স্থানে । সেখানকার দু'টি টিলার সম্মিলিত নাম ছিলো শাইখাইন। চৌদ্দ বছর বয়সের কতিপয় বালক এসে উপস্থিত হলো। তারা সেনাদলে ভর্তি হতে ইচ্ছক। রসুল স. তাদের ফিরিয়ে দিলেন। তাদের সংখ্যা ছিলো সতের জন। এরপর এগিয়ে এলো পনের বছর বয়সী কতিপয় বালক। তাদের মধ্যে ছিলেন আবদুল্লাহ্ বিন ওমর, উসামা বিন জায়েদ, জায়েদ বিন আরকাম, বারা বিন আজীব, আবু সাঈদ খুদরী এবং আউস বিন সাবেত। রাফে বিন খাদিজকে ফিরিয়ে দেয়া হলো । কিন্তু যখন বলা হলো তিনি দক্ষ তীরন্দাজ, তখন রসুল স. তাকে গ্রহণ করলেন । সামুরা বিন জুন্দুব বললেন, রাফে বিন খাদিজকে তো নেয়া হলো আর আমাকে ফিরিয়ে দেয়া হলো । অথচ আমি মন্ত্রযুদ্ধে তাকে পরাস্ত করতে পারবো । এই সংবাদ রসুল স. এর কানে এলে তিনি বললেন, দু'জনের মধ্যে কুস্তি লাগিয়ে দাও। কুস্তি হলো। সামুরা রাফেকে পরাজিত করলেন । তখন সামুরাকেও সেনাদলের অন্তর্ভুত করা হলো । সূর্য অস্তমিত হলো । আযান দিলেন হজরত বেলাল । রসুল স. তার সহচরদের নিয়ে মাগরিবের নামাজ সম্পন্ন করলেন। ক্রমে এগিয়ে এলো ইশা । আযানের পর ইশার নামাজও সমাপ্ত হলো। রাত্রি গভীরতর হলো । মোহাম্মদ বিন মুসলিমার তাফসীরে মাহহারী/৩০৪ ৃ ॥111.011100119.00
— পৃষ্ঠা ৩০৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।