Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 02
/ ৫১৮
📝 লেখা 📖 পিডিএফ

আরো দেখলাম, একটি গাভীকে জবাই করা হচ্ছে, এসমস্ত হচ্ছে মুসিবতের আলামত স্বপ্নে আরো দেখেছি আমার শরীর যুদ্ধবস্ত্াচ্ছাদিত। এই মদীনা তোমাদেরই শহর । ইনশাআল্লাহ্‌ তারা এই শহরে অনুপ্রবেশ করতে পারবে না। ইবনে ইসহাক, ইবনে উকবা এবং আবু সাঈদ বর্ণনা করেন, রসুল স. এই স্বপ্ন দেখেছিলেন জুমআর রাত্রিতে ৷ ওরওয়া বলেছেন, তরবারী অবনত হওয়া ছিলো তার স. এর পবিত্র অবয়বে আঘাতের প্রতি ইঙ্গিত। ইবনে হিশাম বর্ণনা করেন, রসুল স. বলেছেন, তরবারী অবনত হওয়ার অর্থ ছিলো, আপনজনের মৃত্যু । রসুল স. বলেছেন, আমি আমার তরবারীকে দুইবার আন্দোলিত করলাম প্রথম অবস্থা থেকে দ্বিতীয় অবস্থা উত্তম পরিদৃষ্ট হলো। হজরত হামজা বলেছিলেন, যিনি আপনার উপর কোরআন নাজিল করেছেন সেই আল্লাহ্র কসম! মদীনার বাইরে গিয়ে আমি তাদেরকে প্রতিহত না করা পর্যন্ত পানাহার করবো না। হজরত হামজা জুমআর দিন রোজাদার ছিলেন৷ পরের দিনও রোজা রেখেছিলেন। হজরত নোমান বিন বশীর আরজ করলেন, হে আল্লাহ্‌র রসুল! আপনি আমাদেরকে জান্নাত থেকে বঞ্চিত করবেন না । যার অধিকারে আমার জীবন, সেই পবিত্র সত্তার শপথ! জান্নাতে আমি প্রবেশ করবোই । রসুল স. বললেন, কীভাবে? নোমান বললেন, আমি আল্লাহ্‌ ও তার রসুলকে ভালোবাসি । অন্য বর্ণনায় এসেছে, আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ্‌ ছাড়া কোনো উপাস্য নেই এবং মোহাম্মদ স. আল্লাহ্‌র রসুল । যুদ্ধে কিছুতেই আমি পশ্চাদাপসরণ করবো না। রসুল স. বললেন, তুমি সত্যবাদী । ওই দিনই হজরত নোমান শহীদ হয়েছিলেন। মালেক বিন সানান খুদরী এবং আয়াজ বিন আতীকও মদীনার বাইরে গিয়ে যুদ্ধ করার ব্যাপারে অত্যধিক উৎসাহী ছিলেন। তাদের এই উৎসাহব্যগ্রকতার মধ্যে সকলকে নিয়ে জুমআর নামাজ আদায় করলেন রসুল পাক স.। সদুপদেশ দিলেন, অক্লান্ত চেষ্টা ও পরিশ্রম করতে বললেন। শেষে জানিয়ে দিলেন যদি তোমরা ধৈর্যশীল হও, তবে বিজয় তোমাদেরই । শক্রুর প্রতি ধাবিত হওয়ার আদেশ শুনে সবাই আনন্দিত হলেন । কিন্তু এই সিদ্ধান্ত কারো কারো মনঃপৃত হলো না। আসরের নামাজের পর তিনি স. রমনী ও শিশুদেরকে উচু টিলায় নিরাপদ স্থানে পাঠিয়ে দিলেন। হজরত আবুবকর ও হজরত ওমরকে সঙ্গে নিয়ে গৃহাভ্যন্তরে গেলেন। জনতা সারিবদ্ধ হয়ে রসুল স. এর আগমন প্রতীক্ষায় রইলেন। এমন সময় হজরত সাস্দ বিন মুআজ এবং হজরত উসায়েদ বিন হুজাইর এসে প্রতিক্ষারত জনতাকে বললেন, তোমরা রসুল স. এর অভিমত বিরোধী । তার প্রতি আকাশ থেকে প্রত্যাদেশ অবতীর্ণ হয়। তোমাদের প্রতি হয় না। অতএব এটাই সঙ্গত যে, তোমরা তীর প্রতি নির্ভর করো । যে নির্দেশ তিনি দেন, তাই তাফসীরে মাযহারী/৩০৩ ॥111.011100119.00

— পৃষ্ঠা ৩০৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।