Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 02
/ ৫১৮
📝 লেখা 📖 পিডিএফ

আমি রসুল স. কে অনুসরণ করছিণ।ম। তিনি স. এরশাদ করলেন, বংস। আল্লাহ্র সঙ্গে সম্পর্কিত হও। আল্লাহই তোমাকে রক্ষা করবেন। আল্লাহ্‌র প্রতি সন্ত্রমশীল হও, তবে তুমি তাকে সঙ্গে পাবে । আল্লাহ্‌র নিকট প্রার্থী হও, যদি কোনো প্রয়োজন অনুভব করো । জেনে নাও, যদি সমস্ত মানুষ সম্মিলিতভাবে তোমার প্রতি কোনো কিছু নিষিদ্ধ করে, তবে সফলকাম হবে না আল্লাহ্তায়ালার নির্ধারণ ব্যতিরেকে । আল্লাহ্তায়ালার ইচ্ছা ব্যতিরেকে এতোটুকু ক্ষতিসাধন করার ক্ষমতাও কারো নেই। তকদির লিপিবদ্ধ করার কলমকে স্থগিত করা হয়েছে। শুকিয়ে গিয়েছে লেখার কালি। আহমদ, তিরমিজি। তিরমিজি বলেছেন হাদিসটি হাসান সহীহ্‌। হজরত আবু জর বর্ণনা করেন, রসুল স. এরশাদ করেছেন, আমার এমন একটি আয়াত জানা আছে যা সমস্ত মানুষের জন্য যথেষ্ট । আল্লাহতায়ালা এরশাদ করেন, “যে আল্লাহ্‌কে ভয় করে, আল্লাহ্‌ তাকে মুক্তির পথ দেখান এবং অকল্পনীয় সূত্র থেকে তাকে রিজিক দান করেন।” আহমদ, ইবনে মাজা, দারেমী । হজরত আবু হোরায়রা বর্ণনা করেন, রসুল স. বলেছেন, আল্লাহতায়ালা এরশাদ করেন, আমার বান্দা যদি আমার পূর্ণ অনুগত হতো, তবে আমি বৃষ্টি বর্ষণ করতাম রাত্রিতে এবং দিনকে করতাম মেঘমুক্ত। বিদ্যুতের আওয়াজও তারা শুনতে পেতো না (র্থাং দিবা ভাগের ব্যবসা বাণিজ্য ও অন্যান্য সাংসারিক কাজের ক্ষতি হতো না এবং চতুষ্পদ জন্তুরাও পিপাসিত ও ক্ষুধার্ত থাকতো না। কারণ, বৃষ্টিপাতের ফলে পিপাসার পানি পাওয়া যেতো এবং তৃণরাজি উৎপন্নের ব্যবস্থা হতো)। আহমদ। হজরত সুহাইব বর্ণনা করেন, রসুল স. বলেছেন, বিশ্বাসীদের জীবন বিস্ময়কর । তাদের সকল কিছুই কল্যাণ । অবিশ্বাসীরা এরকম কল্যাণ লাভের উপযুক্ত নয়। মুমিনেরা অনুগ্রহমভ্ডিত হলে কৃতজ্ঞতা প্রকাশ করে। এই কৃতজ্ঞতা বোধই কল্যাণ লাভকে অপরিহার্য করে। আর বিপদগ্রস্ত হলে তারা ধৈর্যধারণ করে । আর এই সহনীয়তাই কল্যাণ অর্জনকে অবধারিত করে দেয় । মুসলিম । বিশ্বাসীদের কর্ম সমুহকে পরিবেষ্টন করে আছেন আল্লাহ্‌ স্বয়ং। তাই কাফেরদের ক্ষতি থেকে তারা নিরাপদ । তিনি কাফেরদেরকে শাস্তি দিবেন । ইচ্ছা করলে কাফেরদের গোপন চক্রান্ত থেকে রক্ষা করবেন, আবার ইচ্ছা করলে কাফেরদের দিক থেকে আগত বিপদ মুসিবতের বিনিময় প্রদান করে ধন্য করবেন। তাফসীরে মাযহারী/৩০০ ॥|॥11.011100117.001

— পৃষ্ঠা ৩০০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।