বললো, এরা আমাদের সন্তান। আমরা এদেরকে তোমাদের সঙ্গে যেতে দেবোনা। তখন এই আয়াত নাজিল হয় । আয়াত নাজিলের পর রসুল স. বললেন, তোমরা তাদেরকে তাদের ইচ্ছার উপর ছেড়ে দাও। যদি তারা তোমাদের সাথে থাকতে চায়, থাকবে । আর যদি ইহুদীদের সঙ্গে থাকতে চায়, তবে তাদের সঙ্গে চলে যাবে। মুজাহিদ র. বলেন, আউস গোত্রের কিছু লোক তাদের সন্তানদেরকে ইহুদীদের ছ্বারা দুধ পান করাতো। ইহুদীদেরকে তাড়িয়ে দেয়ার সময় তারা বললো, আমরাও চলে যাবো । অথবা কমপক্ষে তাদের ধর্মভূক্ত হবো । সন্তানদের অভিভাবকগণ বাধা দিলে এই আয়াত অবতীর্ন হয়। ইবনে জারীর, সাঈদ অথবা ইকরামার মাধ্যমে হজরত ইবনে আব্বাস থেকে বর্ণনা করেন, সালেম বিন আউফ গোত্রের আনসারীদের এক ব্যক্তির নাম ছিলো হোসাইন। তার দুই ছেলে খৃষ্টধঘমবিলম্বী ছিলো । কিন্তু তিনি হয়ে গেলেন মুসলমান । তিনি রসুল স. এর খেদমতে হাজির হয়ে বললেন, আমার দুই ছেলে খৃষ্টান। আমি কি তাদেরকে জোর করে মুসলমান বানাবো? এসময় এই আয়াত নাজিল হয়। এই আয়াতের আসল উদ্দেশ্য হলো, জোর করে কাউকে ইমান দেয়া যায় না। কারণ, ইমান অন্তরের ব্যপার । ইমান ও অন্যান্য ইবাদতের আদেশ পরীক্ষামূলক । যেমন আল্লাহ্ বলেন, 'যেনো তিনি তোমাদেরকে পরীক্ষা করেন কে উত্তম আমল করে।' আমলের বিষয়টি এখলাস নির্ভর । অন্যস্থানে আল্লাহ্ বলেছেন, “তোমরা খাটি মনে (এখলাসের সঙ্গে) আল্লাহর ইবাদত করো, এটাই সঠিক ধর্ম।" জবরদস্তি করে এখলাস অথবা পরীক্ষা কোনোটাই সম্পন্ন হতে পারে না। এই হুকুমটি কি কতিপয় লোকের জন্য না সাধারণভাবে সকলের জন্য প্রযোজ্য? এর উত্তরে কোনো কোনো আলেম বলেন, এই আয়াত আহলে কিতাব অর্থাৎ ইহুদীদের জন্যই নির্ধারিত। কেননা আনসারদের ইহুদী ও খৃষ্টান ধর্মাবলম্বী সন্তানদের উদ্দেশ্যে এই আয়াত অবতীর্ণ হয়েছে। আমি বলি, এই হুকুম সাধারণ । কোনো কোনো আলেম বলেন, “মুশরিকদের বিরূদ্ধে যুদ্ধ করো' এবং “কাফের ও মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ করো" __ আল্লাহতায়ালার এই হুকুম দ্বারা উক্ত আয়াতটি রহিত হয়েছে । বাগবী এবং হজরত ইবনে মাসউদ এরকমই বলেছেন। আমি বলি, রহিত ওই সময়ে হতে পারে, যখন দুটি হুকুমের মধ্যে ছন্ৰ হয়। কিন্তু এখানে একটি আয়াত অপরটির প্রতিদ্ন্থী নয়। যুদ্ধ-কিগ্রহের উদ্দেশ্য বলপূর্বক ইমানদার বানানো নয়। বরং পৃথিবীতে অশান্তি ও ধ্বংসাত্মক কার্যকলাপ দূর করার জন্যই জেহাদ করতে বলা হয়েছে আল্লাহপাক চান মানুষ সহজ সরল পথে চলুক এবং তার ইবাদত করুক । বিশৃঙ্খলা সৃষ্টিকারী কাফেররা হিংস্র সাপ তাফসীরে মাযহারী/৩ . ॥|॥11.011100117.001
— পৃষ্ঠা ৩০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।