Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 02
/ ৫১৮
📝 লেখা 📖 পিডিএফ

আল্লাহ্‌ মুমিনদেরকে এই মর্মে সাবধান করে দিচ্ছেন যে, হে মুমিনগণ! তোমরা তো সরল বিশ্বাসী বলে অন্তরে লালন করো নিষ্ললুষ ভালোবাসা । কিন্তু কাফেররা বঙ্কিম পথানুসারী ৷ তাদের ধর্মমত ভিন্ন । তাই তাদের অন্তরে তোমাদের জন্য কোনো ভালোবাসাই নেই। তোমরা সকল আসমানী কিতাবকে মান্য করো । যেমন মেনে নাও কোরআনকে, তেমনি তওরাতকেও । কিন্তু কাফেররা কোরআনকে মানে না, তওরাতের প্রতিও তাদের পূর্ণ মান্যতা নেই। সত্যের প্রতি তোমাদের দৃঢ়তা যতোটুকু, বাতিলের প্রতি তাদের দৃঢ়তা তদপেক্ষা বেশী। তবু দেখো তাদের মুনাফিকি কিরকম, তোমাদের সাথে মিলিত হলে তারা বলে, আমরাও তোমাদের মতো মোহাম্মদ স. কে মানি, কোরআনকেও মানি । কিন্তু তারা যখন স্বসমাজভুক্ত থাকে তখন তোমাদের সত্যনিষ্ঠতা দেখে তোমাদের কোনো ক্ষতি করার পথ না পেয়ে আক্রোশে ফেটে পড়ে । তোমাদের সামনে তারা নিজেদেরকে ইমানদার বলে জাহির করে এজন্য যে, এছাড়া তাদের গত্যান্তর নেই। আল্লাহ্‌ পাক, নবী পাক স. অথবা সকল মুমিনকে কাফেরদের প্রতি এই বদদোয়া দিতে হুকুম করছেন যে, ক্রোধের আগুনে জ্বলে পুড়ে ভম্ম হও তোমরা। আল্লাহতায়ালা কাফেরদের অনিষ্ট চিন্তা সম্পর্কে সম্যক অবগত । কাফেরদের অন্তরের প্রজ্বলিত ক্রোধাগ্নি সম্পর্কেও তিনি জানেন। তাই এরশাদ হয়েছে, হে কাফেরদেরকে ঘৃণা করো। তাদের বাহ্যিক ভালোবাসায় আকৃষ্ট হয়ো না। তোমাদের কল্যাণ তাদের কাছে অসহনীয় । যুদ্ধবিজয়, পার্থিব শ্রীবৃদ্ধি, গনিমতের সম্পদ লাভ অথবা প্রতিবন্ধকতাহীন জীবন যাপন তাদের জন্য বড়ই কষ্টের কারণ । তোমাদের সামান্য কল্যাণও তারা সহ্য করতে পারেনা । পক্ষান্তরে যুদ্ধে পর্যুদস্ত হলে, উপার্জন কমে গেলে অথবা তোমাদের মৃত্যু হলে তারা অত্যন্ত আনন্দিত হয়। কিন্তু হে মুমিনগণ। তোমরা যদি বিপদে ধৈর্যধারণ করো, আল্লাহ্‌ ভীতিকে আশ্রয় করে সাবধানী হও এবং তাদের সঙ্গে হদ্যতা স্থাপন থেকে বিরত থাকো, তবে তাদের অকল্যাণ কামনা তোমাদের কোনো ক্ষতি করতে পারবেনা । ধৈর্য ও আল্লাহ্ভীতি অবলম্বনকারী সাবধানী ব্যক্তিগণ দুঃখের তীব্রতা কম অনুভব করেন। কারণ, বিপদের বিনিময়ে পুন্যপ্রাপ্তির আশা সদা উদ্ভাসিত থাকে তাদের সামনে। তীরা তাই অনুগ্রহের আস্বাদ অপেক্ষা বিপদগ্রস্ততায় অধিকতর আনন্দচিত্ত হন। প্রেমাম্পদের নিকট থেকে আগত দুঃখের আস্বাদ অনুগহের আস্বাদ অপেক্ষা অধিক প্রিয় । এরকম বিপদে যেহেতু প্রেমাম্পদের অভিপ্রায় সংযুক্ত থাকে, তাই প্রেমিকেরা এরকমই কামনা করেন। হজরত ইবনে আব্বাস বলেন, একদিন তাফসীরে মাযহারী/২৯৯ ॥|॥11.91100119.001

— পৃষ্ঠা ২৯৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।