বাতাস কোনো শস্যক্ষেত্রকে বিধ্বস্ত করে ফেলেছে। কাফেরদের সম্পদ ব্যয়ের ক্ষেত্র বিভিন্ন রকম । যেমন, রসুলপাক স. এর শত্রুতা সম্পাদনার্থে ব্যয় অথবা আত্মন্তরিতা প্রকাশের জন্য ব্যয়। কাফের কোরাইশদের যুদ্ধপ্রস্তুতি সংক্রান্ত খরচ, মূর্তি প্রস্তুত সংক্রান্ত খরচ, ইহুদী আলেমদের জন্য ইহুদীদের সম্পদ ব্যয়, মুনাফিকদের অসৎ পরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত খরচ __ এসমস্ত কিছুই নিষ্ষল। যদিও এসমস্তের পিছনে রয়েছে তাদের মনগড়া পুণ্যার্জনের ইচ্ছা । হজরত ইবনে আব্বাস থেকে বর্ণিত হয়েছে, ভয়ানক ঠান্ডা বাতাস অর্থ অতি উত্তপ্ত লু হাওয়া। অতিশীতল অথবা অতি উত্তপ্ত ঝঞ্জা বাযু যাই হোক না কেনো, বাতাসের ঝন্ঝাক্ষুব্ধতা শস্যক্ষেত্রকে অথবা শস্যরাজিকে তেমনিভাবে ধ্বংস করে দেয়, যেমন ধ্বংস সাধন করে নফসানিয়াত (প্রবৃত্তিপরায়ণতা) নির্মল মানবতাকে। এভাবেই কাফেররা (ত্য প্রত্যাখানকারীরা) হয় আত্মত্যাচারী । আপন নফসের উপর জুলুমকারী । তাদের এহেন পাপাচরণকে তারা নিজেরাই স্বাগত জানিয়েছে। আল্লাহ্ তাদের উপর কোনো জুলুম করেননি । ইবনে জারীর এবং ইবনে ইসহাক, হজরত ইবনে আব্বাস থেকে বর্ণনা করেন, কতিপয় মুসলমান তাদের ইহুদী প্রতিবেশীদের সাথে বন্ধৃত্ রাখতেন। মূর্থতার যুগ থেকেই তাদের এ বন্ধৃত্ চলে আসছিলো। এ দিকে ইঙ্গিত করেই আল্লাহতায়ালা জানালেন, হে ইমানদারগণ! স্বসম্প্রদায়ভূত ব্যতীত অন্য কাউকে অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ কোর না। প্রকৃতপক্ষে বিশ্বাসীদের সঙ্গে অবিশ্বাসীদের বন্ধুত্ অসম্ভব। কারণ, উৎকৃষ্টতা কখনো নিকৃষ্টতার সঙ্গে সমীভূত হয়না । এতে মুসলমানদের প্রশংসা বর্ণিত হয়েছে। মন্দের সঙ্গে সম্পর্ক মন্দের, ভালোর সঙ্গে সম্পর্ক ভালোর, এটাই নিয়ম । এতে করে আরো বোঝা যায়, মন্দের সংসর্গ অপেক্ষা নিঃসঙ্গতা উত্তম । এবং নিঃসঙ্গতা অপেক্ষা উত্তম মানুষের সাহচর্য শ্রেয় । সুতরাং রাফেজী, খারেজী এবং অন্যান্য বেদাতীদের সঙ্গেও অন্তরঙ্গতা বৈধ নয় । কাফেরদের প্রচেষ্টা সর্বাত্মক। তারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে উদ্যত। মুসলমানদের ক্ষতিসাধন করাই তাদের সার্বক্ষণিক পরিকল্পনা ৷ মুসলমানেরা বিপন্ন হোক, ক্ষতিগ্রস্ত হোক __ এটাই তাদের একমাত্র কামনা ৷ তাদের থেকে বাহ্যিক বিছেষ যা প্রকাশ পায় তদপেক্ষা তাদের অন্তরের অবস্থা আরো বেশী ভয়াবহ ৷ এ প্রসঙ্গে আল্লাহতায়ালা তার নিদর্শন বিবৃত করেছেন। তাই মুমিনদের উচিত অন্য মুমিনদের সঙ্গে যেনো অন্তরঙ্গতা স্থাপন করে এবং কাফেরদের প্রতি যেনো শক্র মনোভাবাপন্ন হয় । মুমিনদের জন্য এরকম শক্রতা রাখা ওয়াজিব । তবে একথাও স্মরণ রাখতে হবে যে, কোনো কাফের যদি ইসলাম খ্রহণের কারণে দুশমনি না করে, ফেতনা ফাসাদ যদি তার উদ্দেশ্য না হয় অথবা আত্মীয় কিংবা প্রতিবেশী হওয়ার কারণে যদি মুসলমানদের সাথে সুসম্পর্ক রাখতে চায় তবে এ রকম তাফসীরে মাযহারী/২৯৭ ॥|॥11.011100117.001
— পৃষ্ঠা ২৯৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।