লা লেইস আয়াত ১১৩, ১১৪, ১১৫। ৫£ £4 না গ্শ » গার্ণিত ৮৮৮ 4541 ৩/442$4451৩5৩7৮ গা কাটাটান টি পাঠ পাজি 413০ -35১০419595552,48৩১58 2/825৩55৩ 7 ০১৮১৬) 15595 0%8818 00 তাহারা সকলে এক রকম নহে। কিতাবীদের মধ্যে অবিচলিত একদল আছে; তাহারা রাত্রিকালে সিজদারত অবস্থায় আল্লাহের আয়াত আবৃত্তি করে। (] তাহারা আল্লাহ্ এবং শেষ দিনে বিশ্বাস করে, সংকার্ষের নির্দেশ দেয়, অসতকার্য নিষেধ করে এবং তাহারা সৎকার্ষে প্রতিযোগিতা করে । তাহারাই সঙ্জনদিগের অন্তর্ভুক্ত । 7) উত্তম কাজের যাহা কিছু তাহারা করে তাহার প্রতিদান হইতে তাহাদিগকে কখনও বঞ্চিত করা হইবে না। আল্লাহ্ সাবধানীদের সম্মন্ধে অবহিত । সকল ইহুদী এরকম নয়৷ তাঁদের একদল মুসলমান । তারা নামাজে দন্ডায়মান হন। হজরত ইবনে আব্বাস বলেছেন, তারা পথপ্রান্ত হয়ে আল্লাহতায়ালার নির্দেশের সীমানায় অবস্থান করেন। মুজাহিদ বলেন, তাঁরা ন্যায়পরায়ণতাপ্রিয় । সুদ্দী বলেছেন, এই আয়াতের উদ্দেশ্য হজরত আবদুল্লাহ্ বিন সালাম এবং অন্যান্য মুসলমান আহলে কিতাবগণ। তারা আয়াত আবৃত্তিকারী রাত্রিকালে নামাজরত অবস্থায় । তারা সিজদারত থাকেন অর্থাৎ নামাজ আদায় করেন । হজরত ইবনে মাসউদ বলেছেন, রাত্রির নামাজ বলতে ইশার নামাজকে বোঝানো হয়েছে। ইহুদীরা ইশার নামাজ পড়তো না। কারণ, তাদের ধর্মমতে ইশা ফরজ ছিলোনা । হজরত আবদুল্লাহ্ বিন ওমর বলেছেন, এক রাতে আমরা ইশার নামাজের জন্য অপেক্ষমান ছিলাম । এক তৃতীয়াংশ রাত্রি গত হওয়ার পর রসুল স. মসজিদে এলেন । বিলম্বের হেতু কি, আমরা জানতাম না। রসুল স. বললেন, তোমরা ব্যতীত অন্য কোনো ধর্মাবলম্বীরা নামাজের জন্য প্রতীক্ষমান থাকেনা । উম্মতের তাফসীরে মাযহারী/২৯৪ ৃ ॥11.011100119.00
— পৃষ্ঠা ২৯৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।