Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 02
/ ৫১৮
📝 লেখা 📖 পিডিএফ

উম্মতে মোহাম্মদীর বৈশিষ্ট্য হচ্ছে, তারা পুণ্যকর্ম করতে নির্দেশ দিবে এবং মন্দ কর্ম থেকে মানুষকে বিরত রাখবে । এবং আল্লাহর প্রতি বিশ্বাসকে তাদের অন্তরে বলবৎ রাখবে । আল্লাহর প্রতি বিশ্বাস হচ্ছে, আল্লাহর প্রতি বিশ্বাসসহ অন্যান্য বিশ্বাস্য বিষয়সমূহে আস্থা রাখা ৷ ওই ধরনের বিশ্বাসই প্রকৃত বিশ্বাস যা গ্রহণীয়। আল্লাহ্‌কে বিশ্বাস করা সত্তেও নবীগণের এক বা একাধিক জনকে অস্বীকার করা অথবা কিয়ামতকে সত্য না জানা ইমান বিরোধী । আহলে কিতাবেরা বিভিন্ন কিতাব ও বিভিন্ন নবীদেরকে মানে বটে কিন্তু সকল নবী এবং সকল কিতাবকে মানে না। তাদের সম্পর্কে আল্লাহ বলেছেন, “যদি আহলে কিতাবগণ ইমান গ্রহণ করতো ।' হজরত তালহা বিন ওবায়দুল্লাহ থেকে বর্ণিত হয়েছে, রসুল স. এরশাদ করেছেন, তোমরা কি জানো আল্লাহর প্রতি ইমান আনা কাকে বলে? জুহাক আরজ করলেন, এ বিষয়ে আল্লাহ এবং আল্লাহর রসুলই অধিক অবগত । তিনি স. বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদুর রসুলুল্লাহ সাক্ষ্য দেয়া, নামাজ কায়েম করা, জাকাত দেয়া, রমজানের রোজা রাখা এবং গণিমতের এক পঞ্চমাংশ আল্লাহর রাস্তায় দান করা । বোখারী, মুসলিম। অনুযোগঃ সৎকাজের আদেশ এবং অসৎকাজের নিষেধের পূর্বে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপনের কথা উল্লেখ করা প্রয়োজন ছিলো । কেননা প্রথমে ইমান তারপর সৎআমল । ইমানের পরেই তো সৎকাজ সংঘটিত হয়। কিন্তু এখানে সৎকাজের পরে ইমানের উল্লেখ করা হয়েছে। উত্তরঃ এখানে সতর্ক করাই উদ্দেশ্য যে, সৎকাজের আদেশ এবং অসৎকাজের নিষেধ তারা অন্তরের বিশ্বাসের কারণেই করবে। মানুষের কাছে প্রকাশ করার জন্য করবে না। কেননা সৎকাজের আদেশ দানের জন্য আল্লাহ্‌র প্রতি ইমান অতি অবশ্যই প্রয়োজন । অথবা এমনও হতে পারে যে, পরবর্তী বাক্যের সঙ্গে যোগসূত্র স্থাপনের জন্যই এখানে ইমানের উল্লেখ করা হয়েছে । পরের বাক্যে বলা হয়েছে, কিতাবীগণ যদি বিশ্বাস স্থাপন করতো তা তাদের জন্য কতই না উত্তম হতো। এরকম করলে উত্তম উম্মত সন্বোধনের অন্তর্ভত হতে পারতো । আমি বলি, এখানে আল্লাহ্‌র প্রতি ইমান অর্থ প্রকৃত ইমান। অর্থাৎ আল্লাহ্‌ ব্যতীত অন্য সমস্ত কিছুর ধারণা থেকে মুক্ত প্রকৃত ইমান। এমন ইমান যা প্রবৃত্তির কুধারণা থেকে মুক্ত। এমন ইমান যা প্রেমপূর্ণ ও আন্তরিক, যে ইমান ইহ- পরকালের সকল আকর্ষণ ও লালসা থেকে পবিত্র । কিতাবীদের মধ্যে কেউ কেউ অবশ্য প্রকৃত ইমানদার। যেমন, হজরত আবদুলাহ বিন সালাম ও অন্যান্যরা । কিন্তু তাদের অধিকাংশই সত্য প্রত্যাখ্যানকারী ৷ তাফসীরে মাবহারী/২৯১ ॥111.011100119.00

— পৃষ্ঠা ২৯১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।