করেন, তোমরা সত্তর অংশের এক অংশ হবে এবং সকলের চেয়ে উত্তম হবে। আল্লাহর নিকট হবে সর্বাপেক্ষা অধিক মর্যাদামন্ডিত । এই হাদিস বায ইবনে হাকিমের দাদা থেকে বর্ণনা করেছেন ইবনে মাজা এবং দারেমী ৷ তিরমিজি একে উত্তম বলেছেন। হজরত আবু সাঈদ খুদরী থেকে ইমাম বাগবীও এরকম হাদিস বর্ণনা করেছেন। রসুলুল্লাহ স. বলেন, আমার উম্মত বৃষ্টিপাতের মতো । বোঝা যায় না এর প্রথম অংশ উত্তম না শেষ অংশ । বর্ণনা করেছেন তিরমিজি, হজরত আনাস এবং হজরত আবু জাফর বিন মোহাম্মদ থেকে । বায়হাকী এবং ইবনে মাজা বর্ণনা করেছেন, রসুল স. এরশাদ করেন, আমার উম্মতের ভুলক্রটি ক্ষমার্হ। তাদের ওই সমস্ত ভুলক্রটিও ক্ষমাপ্রাপ্ত, যা তারা বাধ্য হয়ে করে। ব্সুল স. এরশাদ করেন, উত্তম মানুষ, আমার যুগের মানুষ । এরপর তার পরবর্তীগণ ৷ তারপর তার পরবর্তীগণ ৷ এর পরে আসবে এমন মানুষ যাদের সাক্ষ্য হবে শপথের পূর্বে এবং শপথ হবে সাক্ষ্যের পূর্বে। হজরত ইবনে মাসউদ থেকে এই হাদিসটি বর্ণনা করেছেন বোখারী, মুসলিম, তিরমিজি, আহমদ এবং তিবরানী। এ রকম আরো হাদিস বর্ণনা করেছেন হজরত আয়েশা থেকে মুসলিম এবং হজরত ইমরান বিন হোসাইন থেকে তিরমিজি ও হাকেম । রসুল স. এরশাদ করেন, আমার সাহাবীগণের মন্দ বোল না। তোমরা আল্লাহর রাস্তায় উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করলেও তাদের এক সের অথবা আধা সের যব দান করার সমতুল্য হবে না। হাদিসটি বর্ণনা করেছেন বোখারী ও মুসলিম, হজরত আবু সাঈদ খুদরী থেকে । হজরত বোরায়দা থেকে তিরমিজি বলেছেন, রসুল স. এরশাদ করেন, যে মাটিতে আমার কোনো সাহাবী মৃত্যুবরণ করবে, কিয়ামতের দিন ওই এলাকার মানুষের জন্য সে হবে পথপ্রদর্শক এবং পথের আলো। হজরত আবু হোরায়রা বলেছেন, মানুষের মধ্যে সবচাইতে উত্তম সে, যে শৃংখলাবদ্ধ (সিলসিলাতুক্ত) হয়ে আসে । তোমরা তাদেরকে ইসলামের অন্তর্তৃত করো। আমি বলি, অতীত উম্মতের চেয়ে এই উম্মতের ধর্মপ্রচারক ও মোর্শেদের আল্লাহর পথে আকর্ষণ ক্ষমতা বেশী । হজরত আলী কুতুবুল এরশাদ এবং সাহেবে বেলায়েত ছিলেন। তার আধ্যাত্মিক মাধ্যম ব্যতীত অতীত উম্মতের কেউ বেলায়েতের স্তরে উপনীত হতে পারেননি । এরপর তার বংশধরদের মধ্যে এই পথের ফয়েজের সিলসিলা ইমাম হাসান আসকারী এবং শায়েখ আবদুল কাদের জীলানী পর্যন্ত পৌছেছে। শায়েখ জীলানী বলেছেন, তিনি কিয়ামত পর্যন্ত এ পথের ফয়েজ হয়ে থাকবেন। আরো বলেছেন, প্রথম যুগের সূর্য অস্তমিত। এখন আমাদের সূর্য জুলছে। তাফসীরে মাযহারী/২৯০ ॥|॥11.011100117.001
— পৃষ্ঠা ২৯০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।