মোজালেস'গ্রন্থে হজরত হাসান লিখেছেন, রসুল স. বলেছেন, জিব্রাইল আমাকে বলেছেন, শয়তান নারীরূপে তোমাদেরকে ধোকা দিতে উদ্যত হয়, তাই শয্যাগ্রহণের সময় আয়াতুল কুরসী পড়ে নিও । আয়াতুল কুরসী পড়লে আল্লাহ্ সাহায্য করেন। হজরত ইবনে ওমর থেকে বর্ণিত হয়েছে, হজরত ওমর একদিন বললেন, তোমাদের মধ্যে এমন কেউ কি আছে, যে বলে দিতে পারে সবচেয়ে মর্যাদামগ্তিত, সবচেয়ে অনুগ্রহজ্ঞাপক এবং ভীতিপ্রদ ও সবচেয়ে আশাদায়ক আয়াত কোনটি? হজরত ইবনে মাসউদ বললেন, অত্যধিক মর্যাদামপ্তিত আয়াত হচ্ছে __ “আল্লাহ্, তিনি ব্যতীত অন্য কোনো ইলাহ্ নাই তিনি চিরঞ্জীব ।' সবচেয়ে অনুগ্বহজ্ঞাপক আয়াত “নিশ্চয়ই আল্লাহ্ পাক (সমগ্র মানবকে) সৎকার্য করতে, সবচেয়ে ভীতিপ্রদ আয়াত “সে দেখতে পাবে তাই, অনু পরিমাণ পুণ্য অথবা অনু পরিমাণ অন্যায়, যা সে করে" আর সবাধিক আশাপ্রদ আয়াতটি হচ্ছে “আপনি বলে দিন, হে আল্লাহ্র বান্দাগণ যারা নিজেদের উপর জুলুম করেছো ..... । সুরা বাকারা ঃ আয়াত ২৫৬ 2:0105৩-41589552505-5015 3 রা ৮ ইবন ৩৪৩৮৪ ০৫357554051 0) দ্বীন সম্পর্কে জোর-জবরদস্তি নাই; সত্য পথ ভ্রান্ত পথ হইতে সুস্পষ্ট হইয়াছে। যে তাণুতকে অস্বীকার করিবে ও আল্লাহে বিশ্বাস করিবে সে এমন এক মজবুত হাতল ধরিবে যাহা কখনও ভাঙ্গিবেনা । আল্লাহ্ সর্বশ্রোতা, প্রজ্ঞাময় । শ্বীন সম্পর্কে জোর-জবরদস্তি নাই' __ আবু দাউদ, নাসাঈ এবং ইবনে হাব্বান হজরত ইবনে আব্বাস থেকে বর্ণনা করেন, ইসলাম প্রচারের পূর্বে মদীনার যে মহিলাদের সন্তান জীবিত থাকতো না, তারা মান্নত করতো, আমার সন্তান জীবিত থাকলে তাকে ইহুদী বানাবো । আনসার গোত্রের মহিলারা এরকম করতো । যখন বনু নাজির ইহুদীদেরকে মদীনা থেকে তাড়িয়ে দেয়া হয়, তখন তাদের সঙ্গে ছিলো আনসারদের কিছু সন্তান যারা ইহুদী হয়ে গিয়েছিলো । আনসারগণ তি ও তাফসীরে মাযহারী/২৯ ॥111.011100119.00
— পৃষ্ঠা ২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।