সুরা আলে ইমরান £ আয়াত ১১০ উঠার কাল 72 845৫ ১৪25 রঃ রঙ ৯ জকি +৮৯প] পাঠিঠগাত গু পা ১ ৩৮১১ ০৯৬৩১৮৩০৮৬১শাহ এ 5৩৫০৪০১৩75০ ০৩৫৯05014 0) তোমরাই শ্রেষ্ঠদল, মানবজাতির জন্য তোমাদের অভ্যুর্থান হইয়াছে; তোমরা সকার্ষের নির্দেশ দান কর, অসৎকার্য নিষেধ কর এবং আল্লাহে বিশ্বাস কর। কিতাবীগণ যদি বিশ্বাস করিত তবে উহা তাহাদের জন্য ভাল হইত। তাহাদের মধ্যে বিশ্বাসী আছে; কিন্তু তাহাদের অধিকাংশ সত্যত্যাগী ! ইমাম বাগবী, হজরত ইকরামা থেকে বর্ণনা করেছেন, মালেক বিন জঈফ এবং ওহাব বিন ইহুদ এই দুইজন ইহুদী -_ হজরত ইবনে মাসউদ, হজরত মুআজ বিন জাবাল, হজরত সালেম বিন মাওলা এবং আবী হুজায়েফাকে বললো, আমরা তোমাদের চেয়ে উত্তম । আর আমাদের ধর্মমত তোমাদের ধর্মমত অপেক্ষা উত্তম । তাদের এ কথার পরিপ্রেক্ষিতেই এই আয়াত অবতীর্ণ হয়েছে। “থইরা উন্মাতি' শব্দ দু'টির মধ্যে অর্থের দিক থেকে “খইর" শব্দটি বিশেষ্য এবং উম্মাতুন' শব্দটি বিশেষণ । একটি ধারণা ৪ “কুংতুম' অতীতকাল বোধক। এতে বোঝা যায় অতীতে তোমরা উত্তম উম্মত ছিলে, এখন নেই । আগামীতেও থাকবে না। উত্তর £ “কানা শব্দটি অতীতকাল বোধক । তবে অতীতকালের এই সম্বোধন এখন রহিত হয়ে গিয়েছে অথবা আগামীতে রহিতাবস্থা বলবত থাকবে । এতে এ কথা বোঝা যায় না 'এখন নেই" অথবা “আগামীতে হবে না" - এ কথা স্পষ্ট । যেমন আল্লাহ্ বলেন, “কানাল্লাহু গফুরার রহীমা।' এখানে আল্লাহ্র ক্ষমাশীল হওয়াটা কোনো বিশেষকালের জন্য নির্দিষ্ট নয়, যদিও এখানে “কানা' শব্দটি অতীতকালবোধক । অতএব “কুংতুম খইরা উম্মাতি' অর্থ হবে অতীত বর্তমান ভবিষ্যৎ সকল কালেই উত্তম। তাই এর পরেই উল্লেখ করা হয়েছে তা'মুরুনা বিল মারুফ (সৎকাজের নির্দেশ দান করো) একথায় বর্তমানে এবং ভবিষ্যতে সৎকাজের নির্দেশ দান করো বোঝা যায়। উম্মতে ইসলামকে উত্তম উম্মত বলে এ কথা বোঝানো হতে পারে যে, তোমরা আল্লাহর জ্ঞানে বরাবরই উত্তম উম্মত ছিলে অথবা স্থৃতিচারণের মাধ্যমে অতীত উম্মতদের মধ্যেও উত্তম উম্মত বলে বিবেচিত ছিলে । তাফসীরে মাযহারী/২৮৮ ॥111.011100119.00
— পৃষ্ঠা ২৮৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।