কল্যাণের দিকে আহবান অর্থ দ্বীন-দুনিয়ার কল্যাণের দিকে আহবান । ইবনে মারদুবিয়া হজরত ইমাম বাকের র. থেকে বর্ণনা করেছেন, রসুল স. এরশাদ করেন, কোরআন ও আমার সুন্নতৈর উপর চলাই কল্যাণ । আল্লামা সুযুতী এ হাদিসটিকে মু"দাল বলেছেন। হজরত ওসমান এই আয়াত বিশেষ গুরুত্সহ খুব বেশী তেলাওয়াত করতেন। সংকার্ষ ওগুলোই যেগুলোকে শরিয়ত উত্তম বলে নির্ধারিত করেছে । আর শরিয়ত নির্ধারিত মন্দ কাজগুলোই অসকার্য ৷ যারা সৎ কাজের আদেশ দেন এবং অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখেন, তারাই সফলকাম । যারা এ কাজ করে না, তারা অসফল এবং ক্ষতিগ্রস্ত হজরত আবু সাঈদ খুদরী বর্ণনা করেছেন, রসুল স. এরশাদ করেন, শরিয়তবিরোধী কার্যকলাপ দেখলে বলপ্রয়োগের মাধ্যমে বন্ধ করে দিও। না পারলে মুখের কথায় প্রতিবাদ কোর । তাও না পারলে অন্তর দ্বারা ঘৃণা কোর । এমতো ঘৃণা দুর্বল ইমানের পরিচয়বাহী ৷ মুসলিম । হজরত নোমান ইবনে বশীর থেকে বর্ণিত হয়েছে, রসুল স. এরশাদ করেছেন, অসংকাজে বাধা সৃষ্টি না করার বিষয়টি এ রকম, যেমন কোনো দ্বিতল নৌকার আরোহীবৃন্দ লটারীর মাধ্যমে নির্ধারণ করলো, কেউ কেউ উপরে এবং কেউ কেউ নিচে অবস্থান করবে । নিচের লোকদের পানি আনতে যেতে হতো উপরে । উপরের লোকেরা এতে বিরক্ত হয়ে নিচের লোকদেরকে এভাবে আসা যাওয়া করতে নিষেধ করে দিলো । নিচের লোকেরা ভাবলো, নৌকা ফুটো করলেই তো পানি পাওয়া যায়। এক ব্যক্তি তখন নৌকার তলায় কুঠারাঘাত করতে লাগলো । উপরের লোকেরা এসে জিজ্ঞেস করলো, সর্বনাশ! তুমি করছো কী? লোকটি বললো, আমাদের কারণে তোমরা কষ্ট পাচ্ছো । আবার আমাদের পানিরও একান্ত প্রয়োজন। নৌকা ফুটো করছি এজন্যই । এমতাবস্থায় যদি উপরের লোকেরা লোকটিকে নিবৃত্ত করে তবে সেই ব্যক্তি এবং অন্য সবাই রক্ষা পাবে। নিবৃত্ত না করলে সেও যেমন ধ্বংস হবে, তেমনি অন্য সকলেও ধ্বংস হবে। বোখারী । হজরত হোজায়ফা থেকে বর্ণিত হয়েছে, নবীয়ে করীম স. এরশাদ করেছেন, ওই পবিত্র সন্তার শপথ! যিনি আমার জীবনাধিপতি । দু”টি বিষয় অবশ্যন্তাবী । সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ জারী রাখবে। নতুবা অনতিবিলম্বে আল্লাহতায়ালা তোমাদের উপর আযাব নাজিল করবেন। তখন তোমরা প্রার্থনা করবে কিন্তু প্রার্থনা কবুল করা হবে না। তিরমিজি। হজরত আবু বকর সিদ্দিক এক জনসমাবেশে এই মর্মে ভাষণ দিয়েছিলেন, হে জনতা । তোমরা নিশ্চয়ই এই আয়াত পাঠ করো, “হে বিশ্বাসীবৃন্দ! তোমরা তাফসীরে মাযহারী/২৮১ |1|1||,1100119.0011
— পৃষ্ঠা ২৮১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।