Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 02
/ ৫১৮
📝 লেখা 📖 পিডিএফ

খাজরাজ ও আউস গোত্রের মুশরিকেরা দীড়িয়ে গেলো এবং বললো, আল্লাহর কসম! এ রকম ঘটনা তো ঘটেনি । আমরা তো কিছুই জানি না। মুসলমানেরা কিছু বললেন না। নীরবে একে অপরকে দেখতে লাগলেন। আনসারগণ মদীনায় ফিরে গেলেন। মক্কার মুসলমানেরা একে একে গিয়ে উপস্থিত হতে লাগলেন মদীনায় । হুজুর স. তাদেরকে জানিয়ে দিলেন, আল্লাহ তোমাদেরকে কল্যাণ দান করেছেন। শান্তিতে বসবাসের জন্য একটি স্থানও নির্ধারণ করে দিয়েছেন। তোমরা মদীনায় চলে যাও এবং তোমাদের আনসার ভাইদের সাথে নিরাপদে বসবাস করতে থাকো । প্রথমে সালমা বিন আবদুল্লাহ মাখজুমীর ভাই মদীনায় হিজরত করলেন। তারপর গেলেন আমের বিন রবীয়া। তারপর আবদুল্লাহ ইবনে জাহাশ ৷ তারপর অন্যান্যরা । এমনিভাবে ইসলামের বন্ধনে আবদ্ধ হলেন মদীনার মুসলমানেরা । আউস ও খাজরাজ গোত্রের শক্রতা দূর হয়ে প্রতিষ্ঠিত হলো শান্তিময় একতা ৷ তাই এরশাদ হচ্ছে, শক্রতা ও অবিশ্বাসের কারণে তোমরা ছিলে অগ্নিকুন্ডের প্রান্তবর্তী। সত্রই সেই হুতাশনে পতিত হতে তোমরা । কিন্তু আল্লাহ ইসলামের মাধ্যমে তোমাদেরকে সেই পতন থেকে রক্ষা করেছেন। এভাবেই আল্লাহতায়ালা তার নিদর্শন সুস্পষ্ট করে তোলেন, যাতে তোমরা পথপ্রাপ্ত হও । সুরা আলে ইমরান £ আয়াত ১০৪ এ ০৬১:৬এ।-১৬৬ ০2058 0] তোমাদের মধ্যে এমন একদল হউক যাহারা কল্যাণের দিকে আহবান করিবে এবং সৎকার্ষের নির্দেশ দিবে ও অসৎকার্ষয নিষেধ করিবে; ইহারাই সফলকাম । সং কাজের আদেশ প্রদান এবং অসৎ কাজ থেকে বিরত রাখা ফরজে কেফায়া। এই কাজ সকলের উপরে ফরজ নয় । কেননা আদেশ ও নিষেধ জারী করার জন্য এলমে শরিয়তের মাধ্যমে প্রতিটি বিষয় যাচাই বাছাই করার যোগ্যতা থাকা প্রয়োজন । সবাই এই যোগ্যতাধারী নয়। এই আয়াত সকল মুসলমানদের উদ্দেশ্যে বিবৃত হয়েছে, এবং তোমাদের মধ্যে একটি দল-_একথা বলে কতিপয় ব্যক্তিকে আহবান কার্ষের জন্য নির্দিষ্ট করা হয়েছে। যদি এই আহবান কার্ষে কেউই নিয়োজিত না থাকে তবে সবাইকে অভিযুক্ত করা হবে। আর যদি কেউ কেউ এ কাজে নিয়োজিত থাকে, তবে সবার পক্ষ থেকে ফরজ আদায় হয়ে যাবে । তাফসীরে মাযহারী/২৮০ ॥111.011100119.00

— পৃষ্ঠা ২৮০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।