Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 02
/ ৫১৮
📝 লেখা 📖 পিডিএফ

হেফাজতে থাকে । আর যে ব্যক্তি রাতে পাঠ করে, সে সমস্ত রাত হেফাজতে থাকে । তিরমিজি, দারেমী ৷ হজরত আবু হোরায়রা আরো বলেন, রসুলে পাক স. আমাকে জাকাতের মালের রক্ষণাবেক্ষণের দায়িতৃ দিয়েছিলেন । রাতে এক ব্যক্তি মাল চুরি করতে এলো । আমি তাকে ধরে ফেললাম । বললাম, তোমাকে রসুলুল্লাহ্র কাছে নিয়ে যাবো। সে বললো, আমি ছেলেমেয়েদের কারণে একাজে প্রবৃত্ত হয়েছি। আমার দয়া হলো, আমি তাকে ছেড়ে দিলাম ৷ সকালে আমি যখন রসুল স. এর খেদমতে হাজির হলাম তখন তিনি বললেন, আবু হোরায়রা তোমার বন্দি কোথায়? আমি বললাম, সে তার ছেলেমেয়েদের দুঃখকষ্টের কথা বলেছিলো, তাই তাকে ছেড়ে দিয়েছি। তিনি বললেন, সাবধান হও। সে মিথ্যা বলেছে। কাল সে আবার আসবে । আমি অপেক্ষায় রইলাম । সে এলো । আমি তাকে আবার ধরে ফেললাম । সে আবারো তার দুঃখ দুর্দশার কথা জানালো । আমি আবারো তাকে ছেড়ে দিলাম । সকালে রসুল স. ওই কথাই বললেন যে কথা তিনি প্রথমে বলেছিলেন সে কিন্তু তৃতীয়বারও চুরি করতে এলো । আমি বললাম, দুই দুই বার তুমি চুরি করতে আসবে না বলেছো, তবু এলে । এখন আমি অবশ্যই তোমাকে রসুল স. এর কাছে নিয়ে যাবো! সে বললো, আমি তোমাকে কতকগুলো বাক্য শেখাবো যা তোমার উপকারে আসবে । শয্যাগ্হণের সময় আয়াতুল কুরসী পড়ো। আল্লাহতায়ালা তোমার জন্য হেফাজত নির্ধারণ করবেন । ফলে সকাল পর্যস্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না। একথা শুনে আমি তাকে মুক্তি দিলাম। সকালে আমি রসুল স. এর খেদমতে হাজির হলে তিনি বললেন, রাতের কয়েদী কোথায়? আমি বললাম, সে আমাকে এমন কতগুলো বাক্য শিখিয়েছে, যাতে আমার উপকার হয়। রসুল স. বললেন, সে মিথ্যুক। কিন্তু সে তোমাকে যা শিখিয়েছে তা সত্য। তুমি জানো এ লোকটি কে? আমি বললাম, না। তিনি বললেন, সে শয়তান । বোখারী, নাসাঈ, ইবনে হাব্বান। রসুল স. এরশাদ করেন, ফরজ নামাজের পর আয়াতুল কুরসী পাঠকারীর বেহেশতে প্রবেশের পূর্বে মৃত্যু ব্যতীত আর পর্দা নেই। অন্য বর্ণনায় আছে, শয্যাগ্রহণের সময় আয়াতুল কুরসী পাঠকারী এবং তার প্রতিবেশীগণ নিরাপদ থাকে। শো'বুল ইমান কিতাবে ইমাম বায়হাকী হজরত আনাস থেকে বর্ণনা করেছেন, যে ব্যক্তি নামাজের পরে আয়াতুল কুরসী পড়ে নামাজের সময় অতিবাহিত হওয়া পর্যন্ত সে হেফাজতে থাকবে এবং তার প্রতি রসুল স. অথবা কোনো সিদ্দিক বা কোনো শহীদ খেয়াল রাখবেন। তাফসীরে মাযহারী/২৮ ৃঁ 111.011100119.00

— পৃষ্ঠা ২৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।