কাব বিন মালেক রা. বলেছেন, আমি সেখানে উপস্থিত ছিলাম । হজ তখন শেষ। প্রতিশ্রুত রাত এলো । আমরা আমাদের মুশরিক সাথীদেরকে এ প্রতিশ্রুতির কথা জানাইনি। কেবল একজনকে জানিয়েছিলাম। তার নাম আবু জাবের আবদুল্লাহ বিন আমর। আমরা তাকে বললাম, আপনি সম্মানিত জন। আমাদের নেতাদের মধ্যে একজন নেতা ৷ আমরা চাইনা আপনি আগুনের ইন্ধন হোন। আমরা আপনার এই অবস্থা (মুশরিক অবস্থা) পছন্দ করি না৷ ইসলামের দাওয়াত গ্রহণ করুন। তিনি গ্রহণ করলেন এবং মুসলমান হয়ে গেলেন । তাকে নিয়ে আমরা গতীর রাতে অঙ্গীকার গ্রহণের স্থানে পৌছলাম। এক তৃতীয়াংশ রাত্রি অতিবাহিত হওয়ার পর আমরা চুপিসারে উপস্থিত হলাম আকাবায় ৷ আমরা ছিলাম সত্তর জন পুরুষ, দু'জন নারী __- একজন বনী নাজ্জারের উম্মে আম্মারা নুসাইবা বিনতে কাব এবং অন্যজন সালমা গোত্রের উন্মে মানীয় আসমা বিনতে আমর বিন আদ্দীর। আমরা অপেক্ষা করছিলাম ৷ এক সময় রসুল স. হজরত আব্বাস বিন আবদুল মুস্তালিবকে নিয়ে উপস্থিত হলেন । হজরত আব্বাস বললেন, হে খাজরাজ গোত্র ! তোমরা জানো মোহাম্মদ স. আমাদের সঙ্গে আছেন। এখানে আমরা যারা তার অনুসারী, তাকে স. হেফাজত করার দায়িত্ব তাদেরই ৷ তিনি এখানে সম্মানিত এবং সুরক্ষিত। তোমরা যদি তাকে নিয়ে যেতে চাও, তবে মক্কাবাসীদের কোপানলে পড়বে । সুতরাং ব্যাপারটি ভেবে দেখো । আমরা বললাম, আপনার কথাতো শুনলাম । এখন, হে আল্লাহর রসুল! আপনি নিজে কিছু বলুন। আপনার পক্ষ থেকে এবং আপনার প্রতিপালকের পক্ষ থেকে আমাদের অঙ্গীকার নিতে চাইলে নিন। রসুল স. পবিত্র কোরআন পাঠ করলেন। ইসলামের মাহাত্ম্য বর্ণনা করলেন। তারপর বললেন, আমি তোমাদের নিকট থেকে এই মর্মে অঙ্গীকার গ্রহণ করছি যে, থাকো আমাদেরকেও সেভাবে রক্ষা করবে। এগিয়ে গেলেন বারাহ বিন মারুর ৷ তিনি রসুল স. এর পবিত্র হস্ত ধারণ করে নিবেদন করলেন, আমাদের পরিবার পরিজন অপেক্ষা আপনার হেফাজত অধিক কাম্য । হে আল্লাহর রসুল ! আমাদের অঙ্গীকার গ্রহণ করুন । আপনার সঙ্গীদের রক্ষা করার জন্য আমরা অঙ্গীকারাবদ্ধ হচ্ছি__একথা বলতে না বলতেই আবুল হাইসাম বলে উঠলেন, কতিপয় মানুষের নিকট আমরা অঙ্গীকারাবদ্ধ ৷ হে আল্লাহর রসুল! এমন তো হবে না যে, সকলের সঙ্গে সম্পর্ক ছেদের পর আল্লাহ আপনাকে বিজয়ী করলে আপনি আমাদেরকে ছেড়ে আপনার সম্প্রদায়ের নিকট ফিরে আসবেন । রসুল স. মৃদু হাসলেন । বললেন, না। তোমরা আমার । আমিও তোমাদের । তোমরা যাদের সঙ্গে যুদ্ধ করবে আমিও তাদের সঙ্গে যুদ্ধ করবো । যাদের সঙ্গে সন্ধি করবে, আমিও সন্ধিবদ্ধ তাফসীরে মাযহারী/২৭৮ ৃঁ ॥|11.011100117.001
— পৃষ্ঠা ২৭৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।