সা'দ রাগান্বিত হলেন। ব্লুম হাতে নিয়ে তৎক্ষণাৎ উঠে দাড়িয়ে বললেন, আমার মনে হচ্ছে তুমি কিছুই করোনি । দেখলাম তারা বাগানে আরামে বসে আছে। এখন বুঝলাম আসাদই তোমাকে পাঠিয়েছে। ঠিক আছে আমি নিজেই যাচ্ছি। বাগানে গিয়ে সা'দ, মুসআব এবং আসআদের প্রতি গালি বর্ষণ করতে লাগলো । আর উসাইয়েদকে বললো, আমাকে অপবাদ দিওনা । তুমি এমন কথা বলেছো যা আমরা পছন্দ করি না। মুসআব বললেন, বসুন । আমাদের কথা শুনুন। আমাদের কথা ভালো লাগলে মেনে নিবেন, না হলে আমরাই আপনার কাছ থেকে পৃথক হয়ে যাবো। সা'দ বললো, ঠিক আছে। বল্লুম মাটিতে গেঁড়ে বসে পড়লো সে। মুসআব ইসলামের কথা বললেন এবং কোরআন থেকে আবৃত্তি করলেন। কোরআনের বাণী হৃদয় স্পর্শ করলো তীর। চেহারায় ফুটে উঠলো অপার্থিব জ্যোতি । তিনি বললেন, এধর্মে কিভাবে দাখিল হতে হয়? মুসআব বললেন, গোসল করে পরিচ্ছন্ন পরিচ্ছদাবৃত হয়ে কলেমায়ে শাহাদাত উচ্চারণ করে দু'রাকাত নামাজ পড়তে হয় । সা'দ উঠে গিয়ে গোসল করে পরিচ্ছন্ন কাপড় পরে এলেন, কলেমায়ে শাহাদাতের ঘোষনা দিলেন এবং দু'রাকাত নামাজ পড়লেন। এরপর তিনি তার সম্প্রদায়ের লোকদের দিকে রওয়ানা দিলেন। সঙ্গী হলেন উসাইয়েদ বিন হুদায়ের । গোত্রের লোকেরা বলাবলি করতে লাগলো, আল্লাহ্র কসম! সা'দের তো আগের চেহারা আর নেই। সা'দ বললেন, হে বনী আবদে আশহাল। আমার সম্পর্কে তোমাদের ধারনা কী? লোকেরা বললো, আপনি আমাদের অগ্রনী। আপনার অভিমত সম্মানার্থ। আপনার কথা ও কাজ কল্যাণমন্ডিত। সা'দ বললেন, তবে শোনো । তোমাদের সকল পুরুষ ও নারীদের সঙ্গে আমার কথা বলা নিষিদ্ধ যতক্ষন না তোমরা ইসলাম গ্রহণ করো । সা'দের কথা শুনে তার সম্প্রদায়ের সকল নারী-পুরুষ ইসলাম গ্রহণ করলো। আসাদ রা. এর গৃহে স্থায়ীভাবে বসবাস করতে লাগলেন হজরত মুসআব রা.। ইসলামের প্রতি আহবান অব্যাহত রাখলেন তিনি। আনসারদের সকল এলাকার নারী-পুরুষ ইসলাম গ্রহণ করলেন। কেবল বনী উমাইয়া বিন জায়েদ, হাতামা, ওয়ায়েল এবং ওয়াকেব গোত্রের লোকেরা মুসলমান হলো না। কবি আবুল কায়েস বিন আসলতের কথা শুনতো তারা । সে ছিলো ইসলামবিরোধী । রসুল স. এর মদীনায় আগমণের পর বদর, উহুদ এবং খন্দকের যুদ্ধ শেষ হলে এই গোত্রগুলো মুসলমান হয়েছিলো । এঁতিহাসিকগণ লিখেছেন, হজ সম্পাদনার্থে সত্তরজন মুসলমান আনসার এবং কতিপয় মুশরিকসহ হজরত মুসআব বিন উমায়ের মক্কায় পৌছলেন। আইয়ামে তাশরিকের সময় দ্বিতীয় আকাবায় রসুল স. এর সঙ্গে তাদের সাক্ষাত হয়। তারা সেখানে বায়াত গ্রহণ করেন। এই বায়াতকে দ্বিতীয় আকাবার বায়াত বলা হয়। ৃ তাফসীরে মাযহারী/২৭৭ ॥111.011100119.00
— পৃষ্ঠা ২৭৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।