কিছুদিন পরের ঘটনা । আসাদ বিন জাররাহ্ মুসআবকে সঙ্গে নিয়ে বনী জুফারের এক বাগানে প্রবেশ করে বসে পড়লেন । অন্যান্য মুসলমানরাও সমবেত হলেন। অন্য দিকে সা'দ বিন মুআজ আসাদ বিন হুদায়েরকে বললো, এই দুইজন আমাদের এখানে এসে আমাদের নিরীহ লোকদেরকে দলে ভেড়াতে চায়। তুমি ওই দুইজনকে বকাবকি করে বের করে দাও । আসাদ আমার মামাতো ভাই। নয়তো আমি নিজেই বলতাম, তোমার প্রয়োজন হতো না। সা'দ এবং উসাইয়েদ বনী আশহালের সর্দার ছিলো। তারা ছিলো মুশরিক। উসায়েদ একটি ছোট বল্লম নিয়ে মসআব ও আসআদের নিকট গেলো । বাগানে পাশাপাশি বসে ছিলেন আসাদ এবং মুসআব । আসাদ বললেন, আগমণকারী ব্যক্তি তার সম্প্রদায়ের নেতা । তাকে মুসলমান করুন । মুসআব বললেন, তিনি আগে এসে বসুন, তারপর আমি কথা বলবো । উসায়েদ সামনে এলো কিন্তু বসলো না। দীড়িয়ে দাড়িয়ে গালি দিতে লাগলো । বললো, কেনো এসেছো তোমরা? আমাদের নিরীহ লোকদেরকে ধোকা দিচ্ছো কেনো? বাচতে চাইলে সরে যাও এস্থান থেকে। মুসআব বললেন, বসুন। আমাদের কথা শুনুন। ভালো লাগলে মেনে নিবেন, না হলে মানবেন না। উসায়েদ বললো, ঠিক আছে৷ বল্লপুম মাটিতে গেড়ে বসে পড়লো সে। মুসআব ইসলামের কথা বললেন । কোরআন পাঠ করে শোনালেন । আনন্দের অভাস ফুটে উঠলো উসায়েদের মুখমন্ডলে। ইসলামের অপার্থিব নূরের ঝলক ফুটে উঠলো তাঁর চেহারায় ! বললেন তিনি, সুন্দর তো! এই নতুন ধর্ম গ্রহণ করতে হলে কী করতে হবে? তীরা বললেন, গোসল করো ৷ পবিত্র বস্ত্র পরিধান করো । তারপর কলেমায়ে শাহাদাত পাঠ করে দু'রাকাত নামাজ আদায় করে নাও। উসাইয়েদ সঙ্গে সঙ্গে উঠে গিয়ে গোসল করে পবিত্র বন্ত্র পরিধান করে এলেন। তারপর কালেমায়ে শাহাদাত পাঠ করে দু'রাকাত নফল নামাজ আদায় করলেন। তারপর বললেন, আমার সঙ্গে রয়েছে আরেকজন _- সা'দ বিন মুআজ । তাকে যদি এপথে আনা যায় তবে তার সম্প্রদায়ের সবাই এসে পড়বে । আমি এখনই গিয়ে তাকে পাঠিয়ে দিচ্ছি __ একথা বলে তার বল্লমটি উঠিয়ে নিয়ে উসাইয়েদ সাদ বিন মুআজের নিকট চলে গেলেন। সা'দ বললেন, কী খবর? উসাইয়েদ বললেন, আল্লাহ্র কসম! আমি তাদের মধ্যে মন্দ কিছু পাইনি । আমি প্রতিবাদ করলাম, তারা বললো -_ আগে শুনুন আমাদের কথা । তারপর যা পছন্দ তাই করবেন। ইতোমধ্যে আমি সংবাদ পেলাম, বণি হারেসা আসাদকে হত্যা করার জন্য বের হয়েছে । আসাদ তোমার মামাতো ভাই | তাকে মেরে তারা চুক্তি ভঙ্গ করতে চায়। তাফসীরে মাযহারী/২৭৬ ॥111.011100119.00
— পৃষ্ঠা ২৭৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।