তাকে ইসলামের প্রতি আহবান জানালেন । সুয়ায়িদ বললেন, আমার কাছে যা আছে তোমার নিকটও তা আছে কি? রসুল স. বললেন, কি আছে তোমার কাছে? সুয়ায়িদ বললেন, লোকমানের পুস্তিকা ৷ রসুল স. বললেন, পাঠ করো দেখি। সুয়ায়িদ পাঠ করলেন । রসুল স. বললেন, বেশ! কিন্তু আমার কাছে যা আছে তা এর চেয়ে অনেক উত্তম | আমার রয়েছে কোরআন, যা নূর ও হেদায়েত । তিনি স. কোরআন পাঠ করলেন এবং ইসলামের দাওয়াত দিলেন । সুয়ায়িদ বললেন, হ্যা । উত্তমই বটে! এরপর তিনি মদীনায় ফিরে গেলেন এবং কিছু দিন পর যুদ্ধ শুরু হলে খাজরাজ গোত্রের লোক তাকে হত্যা করে ফেললো । তার সম্প্রদায়ের লোকেরা বললো, মুসলমান অবস্থায় তাকে হত্যা করা হয়েছে । তখন আবুল হাসির আনাস বিন রাফে, বনী আশহালের একটি দল নিয়ে কোরাইশদের সাহায্য অর্জনার্থে মক্কায় উপস্থিত হলো। সেই দলে ছিলেন আয়াছ বিন মুআজও ৷ রসুল স. তাদেরকে বললেন, তোমরা যে উদ্দেশ্যে এসেছো, তার চেয়ে উত্তম বস্তুর সংবাদ তোমরা জানতে চাও কি? তারা বললো, কী সেই সংবাদ? তিনি স. বললেন, আমি আল্লাহ্র রসুল। আমি এই আহবানের উদ্দেশ্যে প্রেরিত হয়েছি যে, হে মানুষ আল্লাহর সঙ্গে কাউকে শরীক কোর না। আল্লাহ আমার উপর কিতাব নাজিল করেছেন। রসুল স. কোরআন থেকে পাঠ করে শোনালেন । যুবক আয়াছ বিন মুআজ বলে উঠলেন, হে আমার সম্প্রদায় ! যে উদ্দেশ্যে তোমরা এসেছো, আল্লাহর কসম! এই বানী তদপেক্ষা উত্তম । একথা শুনে আবুল হাসির এক মুষ্টি কংকর ছুঁড়ে মারলো আয়াছের মুখে । বললো, রাখো তোমার কথা । আমরা অন্য উদ্দেশ্যে এসেছি। আয়াছ নির্বাক হয়ে গেলেন রসুল স. উঠে দীড়ালেন। তারা সকলে ফিরে গেলো মদীনায় ৷ সেখানে শুরু হলো ভয়াবহ যুদ্ধ __- জঙ্গে বুয়াস। এর কিছুদিন পর মৃত্যুবরণ করলেন আয়াছ। অন্য অনেক স্থানের লোকের মতো মদীনাবাসীরাও প্রতি বছর মক্কায় যেতো। এক হজ্বের সময় আনসারদের একটি দল বনী তাই এবং খাজরাজী গোত্রের সঙ্গে মিলিত হলো আকাবা নামক স্থানে । খাজরাজীদের দলে ছিলেন ছয়জন, আসাদ বিন জুরারাহ, আউফ বিন হারেস, রাফে বিন মালেক,আমর বিন সাওয়াদ, উকবা বিন আমের এবং জাবের বিন আবদুললাহ । আল্লাহতায়ালার ইচ্ছা ছিলো তাদের কল্যাণ হোক। রসুল স. জিজ্ঞেস করলেন, তোমরা কোন গোত্রের? তারা উত্তর দিলেন, খাজরাজ গোত্রের ৷ তিনি স. বললেন, ইহুদীরা কি তোমাদের বন্ধু? তারা বললেন, হ্যা। তিনি বললেন, তোমরা কি আমার কথা শুনবে? তারা বললেন, কেনো শুনবো না? সবাই বসে পড়লেন । রসুল স. তাদেরকে আল্লাহর প্রতি এবং ইসলামের প্রতি আহবান জানালেন । কোরআন পাঠ করে শোনালেন। তারা মুসলমান হয়ে গেলেন। তাদের ইসলাম গ্রহণের কারণটি ছিলো এই __ তাফসীরে মাযহারী/২৭৪ ॥|॥11.011100117.001
— পৃষ্ঠা ২৭৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।