Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 02
/ ৫১৮
📝 লেখা 📖 পিডিএফ

জুতা সমমাপের হয়। তারা যদি মায়ের সঙ্গে ব্যাভিচারে লিপ্ত হয়, তবে এরাও হবে । বিশ্বাসগত দিক থেকে তারা ছিলো বাহাত্তরটি দল । আর আমার উম্মতের দল হবে তিয়াত্তরটি ৷ তিয়াত্তরের মধ্যে একটি দল ছাড়া অন্য দলগুলো দোজখী। সাহাবায়ে কেরাম আরজ করলেন, হে আল্লাহর রসুল । সত্য দল কোনটি? রসুল স. বললেন, যারা আমার ও আমার সাহাবীদের দলভুক্ত । তিরমিজি । আহমদ ও আবু দাউদ, হজরত মুয়াবিয়া রা. থেকে বর্ণনা করেছেন, তিয়ান্তর দলের মধ্যে বাহাত্তরটি দোজখী এবং একটি জান্নাতী । ওই একটি দলই মুক্তিপ্রাপ্ত । অতিসত্ত্র আমার উম্মতের মধ্যে এমন কতিপয় দলের আবির্তাব হবে, যারা প্রবৃত্তিপীড়িত এবং ধ্বংসাভিমুখী ৷ যেমন, কোনো বিশেষ রোগগ্রস্ত কুকুর যাদের শরীরের রগ ও সকল গ্রন্থি ব্যাধি জর্জরিত । আমি বলি, রসুল স. ও সাহাবায়ে কেরামের যুগে ত্রষ্ট দলগুলোর অস্তিত্ব ছিল না। প্রথম খলিফাত্রয় হজরত আবু বকর, হজরত ওমর এবং হজরত ওসমানের যুগেও ছিলো না। হজরত ওসমানের খেলাফতের শেষ দিকে মিশরবাসীদের মধ্য থেকে শক্রতা শুরু হয়৷ হজরত মুয়াবিয়ার সময় থেকে খেলাফত প্রসঙ্গে প্রথম মতবিরোধের সৃষ্টি হয়। প্রথম বিশৃংখলা সৃষ্টিকারী হারুরীয়া গোত্র অর্থাৎ খারেজী সম্প্রদায়। হজরত আলীর বিরুদ্ধাচরণকারী ছিলো তারা। এর পরের বিরুদ্ধাচরণকারী রাফেজী আবদুল্লাহ বিন সাবাহ ও তার দল । তাবেইনদের যুগে উদ্ভূত হয় মোতাজিলা মতবাদ । তারা দর্শন শাস্ত্রে অনুরাগী হয়ে প্রতর্কপ্রবণতায় প্রবিষ্ট হয়েছিলো । ছেড়ে দিয়েছিলো কিতাবুল্লাহর প্রকাশ্য আয়াত, রসুল স. এর সুন্নত এবং সলফে সালেহীনের আদর্শ । তারা ছিলো ভ্রষ্টতানুসারী এবং অসৎ প্রবৃত্তির অনুকারক। অনুগহরাজী স্মরণ করো। ভেবে দেখো, তোমাদের পারস্পরিক শক্রতা কিভাবে বিদুরিত করে দিয়েছেন তিনি। তদস্থুলে প্রতিষ্ঠিত করেছেন সম্প্রীতি । তাই পরিদৃষ্ট হচ্ছে তোমাদের এই ভ্রাতৃত্বন্ধন। মোহাম্মদ বিন ইসহাক ও অন্যান্য এ্তিহাসিকগণ লিখেছেন, আউস ও খাজরাজ গোত্রদ্বয় ছিলো একই বংশভূত। একটি হত্যাকান্ডের কারণে তাদের মধ্যে শুরু হয় বিসংবাদ। যুদ্ধ চলতে থাকে এক'শ বিশ বছর ধরে। ইসলাম তাদের শক্রতার আগুন নিভিয়ে দিয়েছে। রসুল স. এর মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে প্রেমময় ভ্রাতৃত্ববন্ধন। এই প্রেমবন্ধনের স্বরূপ বোঝা যাবে একটি ঘটনায় । ঘটনাটি হচ্ছে__ কবিলায়ে বনী আমর বিন আউফ গোত্রের এক ব্যক্তির নাম ছিলো সুয়ায়িদ বিন সামেত। প্রতাপ ও আভিজাত্যের কারণে মানুষ তাকে সাধুপুরুষ বলতো । হজ অথবা ওমরাহ উপলক্ষে তিনি মক্কায় গিয়ে রসুল স. এর সাক্ষাত পেলেন । রসুল স. ও তাফসীরে মাযহারী/২৭৩ ॥111.011100119.00

— পৃষ্ঠা ২৭৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।