করতে এবং সার্বক্ষণিক জিকির দ্বারা কলব ও নফসকে পবিত্র করতে হুকুম দেয়া হয়েছে। মুজাহিদ ব্যাখ্যা করেছেন এরকম, আল্লাহর পথে জেহাদ করার হক আদায় করো। আল্লাহর হুকুম মান্য করো । এ সমস্ত করতে কেনো দোষারোপকারী যেন বাধা সৃষ্টি করার সুযোগ না পায়। আল্লাহর জন্যে ন্যায়ানুগতা প্রতিষ্ঠা করতে উদ্যত হও, যদিও তা তোমাদের পিতামাতা ও সন্তানদের বিরুদ্ধে যায় । হজরত আনাসের বর্ণনায় এসেছে, বান্দা ওই সময় পর্যস্ত তাকওয়ার হক আদায় করতে পারবে না, যতক্ষণ না সে নিজের জবানকে হেফাজত করবে । আমি বলি, মুজাহিদ এবং হজরত আনাস ওই পথেরই বর্ণনা করেছেন, যার অনর্থক কথপোকথন থেকে জিহবাকে সংযত রাখা, সাধারণ মানুষের সাথে প্রয়োজনাতিরিক্ত সঙ্গ দান না করা এবং আল্লাহর অধিকার প্রতিষ্ঠায় বেপরোয়া হওয়াই কামালতে বেলায়েত লাভের উদ্দেশ্য । বাগবী লিখেছেন, তাফসীরকারগণের বর্ণনা, এই আয়াত নাজিল হলে সাহাবীগণ চিন্তিত হলেন। আরজ করলেন, হে আল্লাহর রসুল! এই হুকুম পালন করার যোগ্যতা কার রয়েছে? এ প্রসঙ্গে আল্লাহতায়ালা নাজিল করলেন, “আল্লাহকে ভয় করো তোমাদের সাধ্যানুসারে ৷" এই আয়াত দ্বারা আগের আয়াতটি রহিত কোনো আয়াত রহিত হয়নি। আমি বলি, এ কথার উদ্দেশ্য এই নয় যে, তাকওয়ার হক রহিত হয়ে গিয়েছে। কেননা অহংকার, রোষ, পরশ্রীকাতরতা, ঘৃণা, দুশ্চরিত্রতা, পৃথিবী- আসক্তি, জিকির বিমুখতা, সৃষ্টির প্রতি অতিআকর্ষণ __ এগুলো সর্বাবস্থায়ই হারাম । এই সমস্তের হুকুম রহিত হওয়ার ধারণা অসন্ভব। তাই এ সমস্ত বুজুর্গবৃন্দের উক্তি সমূহের উদ্দেশ্য এই যে, রাতারাতি সকল প্রবৃত্তির পীড়া থেকে মুক্ত হওয়া মানুষের সাধ্যভূত নয়। তাই এমনভাবে আল্লাহর পথে সাধনায় লিগ্ত থাকতে হবে যেনো বিশুদ্ধ অন্তর ও পরিশুদ্ধ প্রবৃত্তির অধিকারী মহাজনদের সংসর্গের মাধ্যমে ক্রমাগত উন্নত হওয়া যায়। পূর্ণত্ব লাভ একদিনেই সম্ভব নয় বলে “সাধ্যানুসারে' এ কথা বলা হয়েছে এবং চেষ্টা সাধনাকে ওয়াজিব করে দেয়া হয়েছে। যে ব্যক্তি সাধনাবিমুখ এবং প্রবৃত্তির অনুসারী, সে অবাধ্য । অন্তরের অসৎ কামনা বাসনা প্রকাশ করা হোক অথবা নাই হোক, আল্লাহতায়ালা সকল কিছুর হিসাব গ্রহণ করবেন। তারপর যাকে ইচ্ছা ক্ষমা করে দিবেন এবং যাকে ইচ্ছা শাস্তি দিবেন। নফসের বাহ্যিক ও অভ্যন্তরীণ পীড়া দূর করতে যারা সচেষ্ট, তারা পূর্ণতার প্রান্তে পৌছান অথবা নাই পৌছান তারা আল্লাহতায়ালার ফরজ হুকুম তাফসীরে মাযহারী/২৭০ ূ ॥|॥11.01100117.001
— পৃষ্ঠা ২৭০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।