-__ শাহাদতের পর যাকে ফেরেশতারা গোসল করিয়েছেন ৩. আসিম ইবনে সাবিত যিনি ছিলেন দ্বীনের পূর্ণ সাহায্যকারী এবং ৪. সা'দ বিন মুআজ যাঁর মৃত্যুতে প্রকম্পিত হয়েছিলো আল্লাহ্র আরশ । বনু কোরাইজাদের সম্পর্কে দেয়া তার সিদ্ধান্ত ছিলো আল্লাহতায়ালার পছন্দনীয় । এরপর খাজরাজী বলতে শুরু করলেন, আমাদের মধ্যেও এমনি চার মহাজন রয়েছেন ধাদের মতোন তোমাদের দলে কেউ নেই। তারা কোরআন শরীফকে দৃঢ়ভাবে ধারণ করেছেন। তারা বিশুদ্ধ কবরী এবং বিজ্ঞ, জ্ঞানী । এই চারজন হচ্ছেন __ ১. উবাই ইবনে কাব ২. মুআজ ইবনে জাবাল ৩. সাঈদ বিন সাবিত ৪. আবু জায়েদ। এ ছাড়া আমাদের মধ্যে রয়েছেন আনসারদের খতীব ও নেতা সাণ্দ বিন ওবাদা । ক্রমেই বিতর্ক উঠলো তুঙ্গে শুরু হলো যুদ্ধোন্মাদনা। রণসজ্জায় প্রবৃত্ত হলেন সকলে । সংবাদ পেয়ে ছুটে এলেন রসুলে পাক স. তখন এই আয়াত অবতীর্ন হলো । টা আল ৯২ (5515৮555458 40158612 43550 ০৩৮2: 00 হে বিশ্বাসীগণ! তোমরা আল্লাহ্কে যথার্থভাবে ভয় কর এবং দেখিও তোমরা আত্মসমর্পণকারী না হইয়া মরিও না। আবদুর রাজ্জাক, ফারইয়ানী, ইবনে জারীর, ইবনে আবী হাতেম এবং ইবনে এবং আবু নাঈম তীর হুলিয়ায় হজরত ইবনে মাসউদ থেকে মওকুফ বর্ণনায় উল্লেখ করেছেন, হক ও তাকওয়ার অর্থ এই যে, আল্লাহর আহকামের অনুসরণ করা। অবাধ্য না হওয়া। কৃতজ্ঞতা প্রকাশ করা । অকৃতজ্ঞ না হওয়া । স্মরণ রাখা । বিস্বৃত না হওয়া। বাগবী হজরত ইবনে মাসউদ থেকে কেবল প্রথম অংশটুকু বর্ণনা করেছেন (আহকামের অনুসরণ করা। অবাধ্য না হওয়া)। আবু নাঈম এই হাদিসটিকে বলেছেন মারফু । আমি বলি, স্মরণ করা ও বিস্বৃত হওয়া কলবের ফানা হওয়া না হওয়ার উপর নির্ভরশীল । অনুসরণ করা, অবাধ্য হওয়া, কৃতজ্ঞচিত্ত হওয়া, অকৃতজ্ঞ থাকা - এ সমস্তের ভিত্তিও নফসের ফানা হওয়া না হওয়ার উপর প্রতিষ্ঠিত । প্রকৃত ইমান এবং অন্তরের প্রশান্তির উপরই পূর্ণ অনুসরণ এবং স্থায়ী কৃতজ্ঞতার ভিত্তি। অতএব এই আয়াতের অভিপ্রায়ানুসারে কামালতে বেলায়েত অর্জন করা ওয়াজিব। আয়াত নাজিলের উদ্দেশ্য এটাই । আউস ও খাজরাজদের গোত্র গৌরব অসুস্থ প্রবৃত্তির পরিচায়ক। এই কারণেই অভ্যন্তরীন ব্যাধি থেকে ্রবৃত্তিকে পবিত্র করে চরিত্রের পূর্ণতা সাধন করতে, আল্লাহর ভয় অন্তরে প্রতিষ্ঠিত ূ তাফসীরে মাযহারী/২৬৯ |||. 011100119.0011
— পৃষ্ঠা ২৬৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।