অন্য বর্ণনায় এসেছে, আল্লাহ্র কিতাবই আল্লাহ্ পর্যত্ত পৌছানোর কারণ । কিতাবে উল্লেখিত নির্দেশানুসারে যে চলবে সে হেদায়েত পাবে । যে চলবেনা সে হবে পথত্রষ্ট । মুসলিম । তিরমিজির বর্ণনায় এসেছে, এমন দু'টি বস্তু আমি তোমাদের জন্য রেখে যাচ্ছি যা দৃঢ়ভাবে ধারণ করলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। ওই দু'টি বস্তু একটি অন্যটি অপেক্ষা অধিক সম্মানিত। একটি হচ্ছে আল্লাহ্র কিতাব । যা আকাশ থেকে পৃথিবী পর্যন্ত একটি ঝুলভ্ত রশি, যা ধারণ করে আসমানে পৌছানো যায়। দ্বিতীয়টি হচ্ছে আমার আহলে বাইত । হাউজে কাউসার পর্যন্ত পৌছানোর আগে একটি অপরটি থেকে বিচ্ছিন্ন হবে না। একারনেই তোমাদের অনুধাবন করা উচিত যে, কিভাবে এ দু'টির প্রতিনিধিত্ করছো । তিরমিজির অন্য এক বর্ণনায় এসেছে, হজরত জাবের বর্ণনা করেছেন, আমি আরাফার দিন রসুল স. কে তার উটনীর উপর উপবিষ্ট অবস্থায় ভাষণ দিতে দেখেছি। তিনি বলছিলেন, হে মানুষেরা । আমি এমন বস্তু রেখে যাচ্ছি, যা ধারণ করলে তোমরা কখনো পথবিচ্যুত হবেনা । আল্লাহ্র কিতাব ও আমার আহলে বাইত। আমি বলতে চাই, আহলে বাইতকে ধারণের আদেশ দানের উদ্দেশ্য এই যে, আহলে বাইতই বেলায়েতের সিলসিলার পথ প্রদর্শকগণের নেতা । পূর্বাপর কেউই তাদের অসীলা ব্যতীত বেলায়েতের স্তরে উন্নীত হতে পারবেনা । প্রথমে হজরত আলী এবং পরে তার দুই সন্তান (ইমাম হাসান, ইমাম হোসেইন) এরপরে ইমাম হাসান আসকরী পর্যন্ত । শেষে গউসুস্ সাকালাইন মহিউদ্দিন আবদুল কাদের জীলানী পর্যন্ত এই সিলসিলা প্রবহমান । এরকম বর্ণনা করেছেন ইমাম মোজাদ্দেদে আলফেসানী র.। এর সঙ্গে সংযুক্ত হয়েছেন আউলিয়া এবং ওলামায়ে উম্মতগণ । তারা সকলেই আহলে বাইতের স্থলবর্তী । রসুল স. এরশাদ করেছেন, ওলামাগণ নবীগণের প্রতিনিধি । আল্লাহ্র নির্দেশিত এই পথই সরল পথ। এই পথ যে ধারণ করবে, সে নিশ্চয়ই হেদায়েত পাবে । বাগবী মুকাতিল বিন হাব্বান এর বর্ণনা উদ্ধৃত করে লিখেছেন, অজ্ঞতার যুগে আউস ও খাজরাজ গোত্রদ্য় যুদ্ধরত ছিলো । হিজরতের পর রসুল স. তাদের মধ্যে সন্ধি করে দিলেন। দুই দলই মুসলমান হয়ে গেলো এবং সন্ধির সম্মান মেনে চললো । ঘটনাক্রমে কিছুদিন পর শায়লাবা বিন গানাম আওসী এবং আসাদ বিন জুরারাহ্ খাজরাজী নিজ নিজ দলের আভিজাত্য বর্ণনায় লিপ্ত হয়ে পড়লো । আওসী দলে নেই __ ১. খাজিমা ইবনে সাবিত যিনি একাই দুই সাক্ষীর সমান ২. হানযালা তাফসীরে মাযহারী/২৬৮ ৃ ॥111.011100119.00
— পৃষ্ঠা ২৬৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।