Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 02
/ ৫১৮
📝 লেখা 📖 পিডিএফ

0) আল্লাহের আয়াত তোমাদের নিকট পাঠ করা হয় এবং তোমাদের মধ্যেই তাহার রসুল রহিয়াছে; তবে কিরূপে তোমরা সত্য প্রত্যাখ্যান করিবে? কেহ আল্লাহকে অবলম্বন করিলে সে সরল পথে পরিচালিত হইবে । ইমানদাদের প্রতি হেদায়েত হচ্ছে, তারা যেনো ইহুদী সাম্মাস ও তার সঙ্গীদের প্ররোচনায় প্রভাবান্বিত না হয়। এ রকম করলে বিশ্বাসী উত্থানের পর অবিশ্বাসী পতন অনিবার্য! জায়েদ বলেন, হজরত জাবের বলতেন, আমি ওই দিনের পূর্বে কোনোদিন এতো শংকা ও আনন্দ অনুভব করিনি । পূর্বের আয়াত অবতীর্ণ হয়েছে ইহুদী সাম্মাস বিন কায়েস সম্পর্কে। বলা হয়েছে, হে নবী! আপনি আহলে কিতাবদেরকে জিজ্ঞেস করুন (কুল ইয়া আহলাল কিতাব)। সরাসরি আল্লাহপাক আহলে কিতাবদেরকে সম্বোধন করেননি । তারা এর উপযুক্তও ছিলো না। তবে উদ্দেশ্য ছিলো তারাই । এভাবে আল্লাহতায়ালার উদ্দেশ্য যেমন সফল হয়েছে তেমনি ইমানদারদের মহত্ব ও সম্মান প্রতিষ্ঠিত হয়েছে। ফারইয়ানী ও ইবনে আবী হাতেম হজরত ইবনে আব্বাস থেকে বর্ণনা করেছেন, মূর্খতার যুগে আউস ও খাজরাজ গোত্রদ্য় যুদ্ধে লিপ্ত ছিলো । ইসলাম গ্রহনের পর তীরা হয়ে গিয়েছিলেন এক। কিন্তু পূর্বস্থৃতি তখনও অবশিষ্ট ছিলো । একদিন তারা সকলে মিলে বসেছিলেন এক সভায় । হঠাৎ শুরু হলো পূর্বশক্রতার আলোচনা । ক্ষিপ্ত হয়ে উঠলেন তীরা। অস্ত্র ধারণ করলেন একদল অপরদলের বিরুদ্ধে । তখন এই আয়াত নাজিল হয় । এখানে বিশ্বয়বোধক প্রশ্বের মাধ্যমে বলা হয়েছে, আল্লাহ্র পবিত্র বাণী পাঠ করা হচ্ছে। রসুল স.ও স্বয়ং উপস্থিত। তিনি সদুপোদেশ দিচ্ছেন। দ্বিধা সন্দেহের অপনোদন করছেন। তবুও হে ইমানদারেরা তোমরা কি সতর্ক হবে না! হজরত কাতাদা বলেছেন, এই আয়াতে হেদায়েতের অবলম্বন হিসাবে উল্লেখ করা হয়েছে দু'টি বিষয় - আল্লাহ্‌র কিতাব ও আল্লাহ্‌র রসুল । রসুল স. অন্তরাল গ্রহণ করেছেন। কিন্তু আল্লাহ্র কিতাব এখনো বিদ্যমান । আমি বলি, কিয়ামত পর্যস্ত যে সমস্ত নায়েবে নবী (নবীর প্রতিনিধি) আসবেন তারা তো সকল যুগেই বিদ্যমান। তারাই রসুল স. এর স্থলাভিষিক্ত । হজরত জায়েদ বিন আরকাম বলেছেন, একবার রসুল স. বললেন, হে মানবমন্ডলী। শোনো । আমি মানুষ, অতিসত্তর আমার প্রতিপালকের দূত এসে পড়বে । আমি তার আমন্ত্রন গ্রহণ করবো । রেখে যাবো দু'টি মহৎ বস্তু । একটি আল্লাহ্‌র কিতাব, যা হেদায়েত ও নূর। তোমরা আল্লাহ্‌র কিতাবকে দৃঢ়ভাবে ধারণ কোর । দ্বিতীয় বস্তু আমার আহলে বাইত । আমি আমার আহলে বাইত সম্পর্কে তোমাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই। ৃ তাফসীরে মাযহারী/২৬৭ ॥111.011100119.00

— পৃষ্ঠা ২৬৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।