আতা খোরাসানী এ রকমই ব্যাখ্যা করেছেন । আবদ বিন হুমাইদ তার তাফসীরে নাকীয় এর মধ্যে বর্ণনা করেছেন, রসুল স. এই আয়াতটি পাঠকালে হুজাইল গোত্রের এক ব্যক্তি দাড়িয়ে আরজ করলো, হে আল্লাহর রসুল! যে হজ তরক করেছে, সে কি কাফের? তিনি স. বললেন, যদি এই মনোভাবের সঙ্গে সে হজ তরক করে যে, আল্লাহর আজাবের ভয় এবং হজ পালনের সওয়াব প্রাপ্তির ইচ্ছা তার না থাকে (তবে কাফের হয়ে যাবে)। আবদ বিন হুমাইদ নাকীয় ছিলেন তাবেয়ী । তাই এই হাদিসটি মুরসাল। সাঈদ বিন মুসাইয়েব বলেছেন, এই আয়াতটি ইহুদীদের সম্পর্কে অবতীর্ণ হয়েছে। তারা বলতো, মক্কার হজ ওয়াজিব নয়৷ সাঈদ বিন মনসুর এবং ইবনে জারীর, জুহাকের কথা বর্ণনা করে বলেন, এই আয়াত অবতীর্ণ হওয়ার পর রসুল স. বিভিন্ন ধর্মাবলম্বী লোকদেরকে একব্রিত করে এক ভাষণ দেন। ভাষণে তিনি স. বলেন, আল্লাহ তোমাদের উপর হজ ফরজ করেছেন, অতএব তোমরা হজ করো । মুসলমানেরা এই হুকুম মেনে নিলেন । কিন্তু ইহুদী, খৃষ্টান, মুশরিক, সাবেইন এবং অগ্নিপূজক __ এই পীচটি দল মানলো না। তখন আল্লাহতায়ালা নাজিল করলেন, 'কেহ প্রত্যাখ্যান করিলে সে জানিয়া রাখুক আল্লাহ জগতের উপর নির্ভরশীল নহেনগ% সাঈদ বিন মনসুর, ইকরামা থেকে বর্ণনা করেন, যখন এই আয়াত নাজিল হলো, “সে ইসলাম ব্যতীত অন্য ধর্ম তালাশ করে ।' তখন ইহুদীরা বললো, আমরা তো মুসলমান। রসুল স. বললেন, আল্লাহ মুসলমানদের উপর হজ ফরজ করেছেন। ইহুদীরা স্বীকার করলো না। বললো, আমাদের উপর হজ ফরজ করা হয়নি। অতঃপর আল্লাহ, “কেহ প্রত্যাখ্যান করিলে......... 1" এই আয়াত অবতীর্ণ করেন। হজ প্রকৃতপক্ষে সম্পদের প্রাচ্র্য এবং শারিরীক সুস্থতার কর্মরূপী কৃতজ্ঞতা । হজ না করা এই নেয়ামতের প্রতি কুফরী। রসুল স. বলেছেন, শরিয়তসম্মত প্রয়োজন, ব্যাধি অথবা অত্যাচারী শাসক কর্তৃক বাধাগ্রস্ত না হয়েও যে হজ তরক করে, সে ইহুদী অথবা খৃষ্টান যেভাবে খুশী মৃত্যুবরণ করতে পারে (আল্লাহ তার কোনো পরওয়া করেন না)। দারেমী মসনদের মধ্যে এবং বাগবী ও ইবনে জাওজী মউজু এর মধ্যে এই হাদিস উল্লেখ করেছেন। হাদিসবেস্তাগণ অবশ্য এতে আপত্তি হুলেছেন। হজরত আলীর বর্ণনায় রয়েছে, বায়তুল্লাহ পর্যস্ত পৌছার জন্য পাথেয় এবং সওয়ারী যার রয়েছে সে হজ না করলে ইহুদী বা খৃষ্টান হয়ে মৃত্যুবরণ করা থেকে সে দূরে নয় । তিরমিজি ৷ আল্লাহ্ পৃথিবীবাসীর মুখাপেক্ষী নন। মানুষের ইবাদতের প্রয়োজন থেকে তিনি মুক্ত । যে ইবাদত করবে সে তার আপন কল্যাণের জন্যই করবে । “মানুষের মধ্যে যাহার............ নির্ভরশীল নহেন' পর্যন্ত হজের হুকুমকে যে সমস্ত প্রমাণের তাফসীরে মাযহারী/২৬৩ ॥|॥11.011100117.00
— পৃষ্ঠা ২৬৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।