Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 02
/ ৫১৮
📝 লেখা 📖 পিডিএফ

সালমা থেকে বর্ণনা করে সেটিকে মুসলিমের মতো সহীহ বলেছেন । হজরত সাঈদ বিন মনসুর, হজরত হাসান বসরী থেকে মুরসাল হিসাবে বর্ণনা করেছেন । হজরত ইবনে ওমর থেকে আরেকটি বর্ণনা ইমাম শাফেয়ী, তিরমিজি, ইবনে মাজা এবং দারাকুতনী বর্ণনা করেছেন এ রকম, এক ব্যক্তি দাড়িয়ে নিবেদন করলেন, হে আল্লাহর রসুল! কোন বস্তু হজকে ওয়াজিব করে? তিনি স. বললেন, সম্পদ ও সওয়ারী। এই সিলসিলাকে তিরমিজি বলেছেন হাসান । কিন্তু ইব্রাহিম বিন জাওজী, আহমদ এবং নাসাঈ একে বলেছেন মাতরুকুল হাদিস। হজরত ইবনে আব্বাস থেকে ইবনে মাজা এবং দারাকুতনী বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, সম্পদ ও সওয়ারী ৷ অর্থাৎ এই আয়াতের তাফসীরে পথ খরচের ব্যাখ্যা করতে গিয়ে তিনি সম্পদ ও সওয়ারীর কথা বলেছেন । এই সনদটি দুর্বল । দারা কুতনী এই বর্ণনাটির সম্পর্ক স্থাপন করেছেন হজরত জাবের, হজরত আলী, হজরত ইবনে মাসউদ, হজরত আয়েশা এবং হজরত আমর বিন শোয়ায়েবের দাদার সঙ্গে । কিন্তু এই সনদটিও দুর্বল। বলেছেন, “ওয়া তাজাউয়াদু ফা ইন্না খইরযাদিত্‌ তাক্ওয়া।” পাথেয় অবশ্যই সঙ্গে নিতে হবে। সবচেয়ে বড় কথা, ভিক্ষাবৃত্তি থেকে তো বেচে থাকতে হবে। বোখারী ও অন্যান্যরা হজরত ইবনে আব্বাসের বর্ণনায় উল্লেখ করেছেন, ইয়েমেনবাসীরা পাথেয় ছাড়াই হজে বেরুতো এবং বলতো, আমরা তাওয়ান্ুল (আল্লাহর প্রতি নির্ভর) করি। পরে মক্কায় পৌছে তারা মানুষের নিকট ভিক্ষা চাইতো । তখন নাজিল হয়েছে এই আয়াত। মাধ্যমে যার জীবিকা নির্বাহ হয়, সেই ব্যক্তি পাথেয় ও বাহনসহ হজ করে ফিরে আসা পর্যন্ত তার পরিবার পরিজনের ভরণ পোষণের খরচ ছাড়াও যদি এমন সম্পদ অতিরিক্ত থাকে যদ্ারা পুনরায় ব্যবসা করা যায়, তবে সেই ব্যক্তির উপর হজ ফরজ হবে। অন্যথায় হবে না। পথখরচ, সওয়ারী, পরিবার পরিজনের প্রয়োজন __ এ সমস্ত বাদে কোনো ব্যক্তির যদি এমন সম্পদ থাকে যার আয় দ্বারা জীবিকা নির্বাহ সম্ভব, তবে সেই ব্যক্তির উপর হজ ফরজ হবে। পাথেয়, বাহন এবং স্ত্রী ও সন্তান-স্তৃতির প্রয়োজন পূরণের পর কোনো কৃষকের যদি হাল, গরু ও অন্যান্য কৃষি উপকরণ প্রস্তুত থাকে যার মাধ্যমে হজ থেকে ফিরে এসে চাষাবাদ শুরু করতে পারে তবে তার উপর হজ ফরজ । আয়াতের মধ্যে উল্লেখিত, “কেহ প্রত্যাখ্যান করিলে" __ এ কথার অর্থ হবে, কেউ হজ্বের ফরজ অস্বীকার করলে । হজরত ইবনে আব্বাস, হাসান বসরী এবং তাফসীরে মাযহারী/২৬২ পু ॥|॥11.011100117.001

— পৃষ্ঠা ২৬২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।