Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 02
/ ৫১৮
📝 লেখা 📖 পিডিএফ

হাতে প্রমাণ হিসাবে রয়েছে ওই হাদিস, যা আমরা ইতোপূর্বে উল্লেখ করেছি। সক্ষমতা অর্থ এমন সক্ষমতা যাতে হজ্বে যেতে কোনো অসুবিধার সৃষ্টি না হয়। এ জন্য জমহুরের মতে সফরের বিবিধ প্রয়োজন ব্যতীত পাথেয় ও বাহন সমর্থশীল হওয়ার জন্য জরুরী । ঝণগ্স্ত না হওয়াও জরুরী । পরিবার পরিজনের প্রয়োজনীয় ব্যয় নির্বাহের ব্যবস্থা করে যাওয়াও জরুরী | পাথেয় ও বাহন না থাকলে সাধারণভাবে সে সফর করার অযোগ্য ৷ শরিয়ত সকল প্রকার অসুবিধা থেকে মুক্ত থাকা শর্ত করে দিয়েছে, বল প্রয়োগ করেনি । মক্কাবাসী নয় এমন ব্যক্তিকে তার সন্তানেরা পাথেয় ও বাহনের ব্যবস্থা করে দিলেও তাকে সক্ষম মনে করা যাবে না। ইমাম শাফেয়ীর মত এই মতের বিরুদ্ধে । পাথেয় ও বাহনের ব্যবস্থাকারী যদি অন্য ব্যক্তি হয়, তবে এক্ষেত্রে ইমাম শাফেয়ী থেকে দুই রকম বর্ণনা পাওয়া যায়। একটি হা বাচক, অন্যটি না বাচক। বিভিন্ন বর্ণনায় এসেছে, এ রকম ব্যক্তিকে ইমাম শাফেয়ী ক্ষমতাহীন বলেই মনে করেন। দাউদ জাহেরী বলেছেন, হজ ওয়াজিব হওয়ার জন্য পথখরচ ও বাহনের প্রয়োজন নেই। ইমাম মালেক বলেছেন, যদি কেউ ভিক্ষা করে অথবা পথে রোজগার করতে পারে তবে তার জন্য পথ খরচের শর্ত নেই। আর পায়ে হাটতে সক্ষম হলে বাহনেরও শর্ত নেই। আল্লাহতায়ালা এরশাদ করেছেন, “মানুষের নিকট ঘোষনা করে দাও। তারা তোমার নিকট পদবজে এবং দুর্বল উট সমূহে আরোহন করে চলে আসবে সেগুলো পৌছবে দূর পথ অতিক্রম করে ।' আমরা বলি, এখানে পায়ে হেটে এবং উটে চড়ে আসার সংবাদ দেয়া হয়েছে, এটি সরাসরি কোনো হুকুম নয় । তাই বাহন ব্যতীত এখানে হজের ওয়াজিব প্রমাণিত হয়নি। আর পায়ে হাটার ক্ষমতা সব সময় এক রকম থাকে না। পথে চলৎশক্তিহীন হয়ে যাওয়ারও সম্ভাবনা রয়েছে। এই কারণেই হজের সফরের শুরুতেই পথখরচ ও বাহন থাকা আবশ্যক, যেনো পেরেশানীর সম্মুখীন হতে না হয়। শরিয়তের হুকুম সকলের জন্য একই রকম । বিশেষ লোকের জন্য বিশেষ নিয়ম নেই। সফরে বাদশাহর কোনো কষ্ট হয় না, তবুও সকলের মতো বাদশাহও কসরের নামাজ পড়তে পারবে এবং ইচ্ছা করলে রোজা রাখতে অথবা ভাঙতে পারবে । আবার স্বগৃহবাসী অবস্থায় কষ্ট হলেও সর্বসাধারণের মতো বাদশাহকেও অবশ্যই রোজা রাখতে হবে। জমহুরের অভিমতের প্রমাণ রয়েছে হজরত আনাস বর্ণিত হাদিসে, যেখানে রসুলে পাক স. “মানিস্‌ তাতাআ "ইলাইহি সাবীলা” __ এই আয়াতের তাফসীরে বলেছেন, সাবীলা অর্থ পথখরচ ও বাহন। হজরত আনাস থেকে দারাকুতনী, বায়হাকী এবং হাকেমও এই হাদিসটি বর্ণনা করেছেন। হাকেম বলেছেন, হাদিসটি বোখারী ও মুসলিমের মতোই সহীহ্‌। হাকেম এ রকম হাদিস হজরত হাম্মাদ বিন তাফসীরে মাযহারী/২৬১ ॥111.011100119.00

— পৃষ্ঠা ২৬১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।