হজ ব্যতীত মৃত্যু হলে তার উত্তরাধিকারীদের মধ্যে কেউ তার পক্ষ থেকে হজ করবে । অথবা তার সম্পদ খরচ করে অন্য কাউকে দিয়ে হজ করাতে হবে। তার হজের কাজা আদায় করা জরুরী । তবে এই মতটি কিয়াস বহির্ভূত । বিষয়টি বুদ্ধিবাদিতাবিরোধী হলেও এই হাদিসে এর হুকুম পরিদৃষ্ট হয়। বুদ্ধি-বিরুদ্ধ বিষয়ও মান্য করতে হয়। যেমন, রোজা রাখতে অসমর্থ অতি বৃদ্ধ ব্যক্তি রোজার ফিদিয়া প্রদান কিতাবুল্লাহর ব্যাখ্যা দ্বারা প্রমাণিত হয়েছে (বুদ্ধিবিরুদ্ধ হলেও বিষয়টিকে মেনে নেয়া ওয়াজিব)। হুদাইবিয়ার সন্ধির বছরে অর্থাৎ ষষ্ঠ হিজরীতে হজ ফরজ হয়েছে। তখন আল্লাহতায়ালা জানিয়েছেন, “তোমরা আল্লাহর উদ্দেশ্যে হজ ও ওমরাহকে পূর্ণ করো ।' হুদাইবিয়ার প্রসঙ্গ এ কারণে উল্লেখ করা প্রয়োজন যে, সম্ভবত ওই মহিলার পিতা ষষ্ঠ হিজরীর পরে বিদায় হজ্ব পূর্বে অসমর্থ হয়ে পড়েছিলেন । আল্লাহ্তায়ালাই ভালো জানেন। ইমাম সাহেবের নিকট হজ ওয়াজিব হওয়ার জন্য দৃষ্টিশক্তি থাকা শর্ত। ৃষ্টিহীন ব্যক্তির উপর হজ ওয়াজিব নয় যদিও তার পথপ্রদর্শনকারী থাকে । নিজে সমর্থ হওয়া এবং অন্যের সাহায্যে সমর্থশীল হওয়া এক কথা নয়। ইমাম আবু ইউসুফ, ইমাম মোহাম্মদ এবং অন্য অনেকের মতে দৃষ্টিহীন ব্যক্তির উপরও হজ ফরজ । তবে শর্ত হলো, তার নিকট পথপ্রদর্শক থাকতে হবে । এই ধরনের মতবিরোধ রয়েছে জুমআ ওয়াজিব হওয়ার ক্ষেত্রেও । ইমাম আবু হানিফার মতে ওই মহিলার হজ আদায় করা ওয়াজিব, যার সাথে তার স্বামী অথবা অন্য কোনো মাহরাম (যে পুরুষের সঙ্গে বিবাহ অসিদ্ধ) থাকে এবং মন্ধার দূরত্ব হয় তিন মঞ্জিল। ইমাম আহমদের মতে, দূরত্ব কমবেশী ধর্তব্য নয়। সকল অবস্থায় মাহরাম ব্যতীত মহিলার উপর হজ ওয়াজিব হবে না। মাহরাম না থাকলে অথবা থাকা সর্তবেও সাথে যেতে না চাইলে অথবা মহিলার পক্ষে আদায় করা সন্ভব নয় এমন বিনিময় চাইলে হজ ওয়াজিব হবে না। কেননা শরিয়তে স্বামী অথবা মাহরাম ব্যতীত সফর করা মেয়েদের জন্য নিষেধ করে দেয়া হয়েছে। কাজেই মাহরাম ব্যতীত মেয়েদেরকে সামর্থশালিনী মনে করা যাবে না। ইমাম সাহেবের মতের সমর্থনে রয়েছে ওই হাদিসটি যা বর্ণনা করেছেন হজরত ইবনে ওমর । তিনি বলেছেন, রসুল স. এরশাদ করেছেন, কোনো নারী যেনো মাহরাম ব্যতীত তিন মঞ্জিলের অধিক দুরত্রে সফর না করে (এক মঞ্জিলের দূরত্ব এক দিনে অতিক্রমযোগ্য পথ) বোখারী, মুসলিম । মুসলিমের এক বর্ণনায় এসেছে, আল্লাহ ও আখেরাতের প্রতি বিশ্বাসবতী রমনীর জন্য মাহরাম ব্যতীত তিন রাতের সমদূরত্বের পথ সফর করা বৈধ নয়। অন্য এক বর্ণনায় বলা হয়েছে, তিন রাতের বেশী দূরত্বের পথ । এই বর্ণনাটি তাফসীরে মাযহারী/২৫৯ ॥|॥11.01100117.001
— পৃষ্ঠা ২৫৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।