Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 02
/ ৫১৮
📝 লেখা 📖 পিডিএফ

ইবনে আব্বাসের বর্ণনাসূত্রে উপস্থাপিত করেছেন যে, ফজল বিন আব্বাস রসুল স. এর পশ্চাতে ছিলেন, এমন সময় খায়সাম গোত্রের এক মহিলা এলেন । ফজল তার দিকে তাকালেন, তিনিও ফজলের দিকে তাকিয়ে রইলেন। রসুল স. ফজলের মুখ অন্য দিকে ফিরিয়ে দিলেন। মহিলা বললেন, হে আল্লাহ্র রসুল! আমার পিতার উপর যখন হজ ফরজ হলো, তখন তিনি অতিশয় বৃদ্ধ। উটের পিঠে তিনি হেলান দিয়ে বসতেও সমর্থ নন। আমি কি তার বদলে হজ করতে পারবো? দ্বিতীয় বর্ণনায় এসেছে, তিনি ঠিকমতো উটের পিঠে বসতেই পারেন না। আমি তার পরিবর্তে হজ করলে কি তা আদায় হবে? রসুল স. বললেন, হ্যা। এই ঘটনা বিদায় হজ্বের সময়ের ৷ বোখারী, মুসলিম । এই হাদিসটি আহাদ (একজন বর্ণনাকারী দ্বারা বর্ণিত)। ক্ষমতা প্রমাণ করতে হবে কোরআন দ্বারা। হাদিসে আহাদ দ্বারা কোরআন রহিত করা যায় না। কোরআনে রয়েছে সামর্থবান হওয়ার শর্ত। এমতাবস্থায় মহিলার প্রশ্নটি হবে এ রকম, আমার পিতা তো সামর্থই রাখেন না। আমি কি তার পরিবর্তে হজ করবো? অর্থাৎ আমি তার পক্ষে হজ করলে বৈধ হবে কি? অথবা এ রকম অর্থ হতে পারে, আমি হজ করলে তার সওয়াব লাভ হবে কি? হুজুর স. এর এরশাদের অর্থ হবে এ রকম, তার উপর হজ ফরজ না হলেও তার পক্ষে তুমি হজ আদায় করলে অবশ্যই তার উপকার হবে । ওই বৃদ্ধ ব্যক্তির উপরে হজ ফরজ ছিলো কি না, এ কথা স্পষ্ট বোঝা না গেলেও মহিলার কথায় বোঝা যায়, তিনি বুঝেছিলেন যে, তার পিতার উপরে হজ ফরজ হয়েছিলো । মহিলার এ ধারণা সঠিক না হলে রসুল স. বলে দিতেন, তোমার ধারণা ভুল । বৃদ্ধ পিতার পক্ষে হজ করতে পারবে কি না জিজ্ঞেস করায় রসুল স. অনুভব করেছিলেন, ওই মহিলার অন্তরে বৃদ্ধ পিতাকে সওয়াব পৌছানোর আকাংখা প্রবল। এ কথার সমর্থন পাওয়া যায় ইবনে আব্বাসের বর্ণনা থেকে৷ আবদুর রাজ্জাক ওই বর্ণনাটি উপস্থাপিত করেছেন এইভাবে, রসুল স. বলেছেন, পিতার পক্ষ থেকে হজ করে নিও। এতে তার কল্যাণ না হলেও অকল্যাণ তো আর হবে না। হাদিসবেত্তাগণ বর্ণনাটিকে শাজ বলেছেন (ন্যায়ানুগতাবিহীন ও স্মৃতিবিশৃঙ্খলাহীন বর্ণনাকে শাজ বলে)। প্রমাণ হিসাবে শাজ গ্রহণীয় নয়৷ এই আলোচনাটির মাধ্যমে এই সিদ্ধান্তে আসাই শোতনীয় যে, সুস্থাবস্থায় হজ ফরজ হলে ফরজ আদায়ের পূর্বেই যদি কেউ দৈহিকভাবে সামর্থহীন হয়ে পড়ে তবে ফরজ রহিত হবে না। জীবিত অবস্থায় তাকে আপন সম্পদ ব্যয় করে কাউকে দিয়ে হজ করাতে হবে। মৃত্যু সন্নিকটবর্তী হলে হজ্বের অসিয়ত করে যেতে হবে। তাফসীরে মাযহারী/২৫৮ পু ॥|11.011100117.001

— পৃষ্ঠা ২৫৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।