Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 02
/ ৫১৮
📝 লেখা 📖 পিডিএফ

আনকাবৃত পারা ২১ আয়াত নং ৬৭। যেমন, “এবং তারা কি দেখেনি যে আমি মন্কাকে নিরাপদ হরম বানিয়েছি এবং তার পাশ্ববর্তী লোকদের বহিষ্কার করা হচ্ছে।' ইমাম আবু হানিফা বলেছেন, হেরেমের অভ্যন্তরে আগত ব্যক্তি নিরাপদ, তাকে হত্যা করা অবৈধ। কেউ হেরেমের বাইরে অপরাধ করার পর হেরেম শরীফে আশ্রয় নিলে, যতোক্ষণ সে সেখানে থাকবে ততোক্ষণ কেসাস অথবা হদ কার্যকর করা যাবে না (খুনের বদলে খুনকে কেসাস এবং শরিয়ত নির্ধারিত সকল শাস্তিকে হদ বলে)। এরকম ব্যক্তির পানাহার বন্ধ করে দিতে হবে । লেনদেনও স্থগিত রাখতে হবে, যেনো অপারগ হয়ে সে হেরেম শরীফ থেকে বের হয়ে আসতে বাধ্য হয়। তখনই কেবল তার প্রতি শাস্তি কার্যকর করা যাবে । হজরত ইবনে আব্বাসও এরকম বলেছেন । ইমাম শাফেয়ী বলেছেন, বাইরে অপরাধ করে হেরেমে প্রবেশ করলে সেখানে তার কেসাস নেয়া যাবে । তবে এ ব্যাপারে ওলামাদের একমত্য রয়েছে যে, হেরেমের অভ্যন্তরে অপরাধ সংঘটনকারীকে সেখানেই শাস্তি দেয়া যাবে । কোনো কাফের পরাজিত হয়ে হেরেমে আশ্রয় নিলে, তাকে ধাক্কা দিয়ে অথবা তলোয়ার উচিয়ে অথবা চাবুক মেরে সেখান থেকে বের করে দিতে হবে অথবা সেখানেই তাদেরকে বন্দী রেখে তাদের পানাহার ও প্রয়োজনীয় রসদপত্র বন্ধ করে দিতে হবে৷ যেনো তারা বেরিয়ে আসতে বাধ্য হয়। বেরিয়ে আসার পর তাদেরকে হত্যা করা যাবে । আর যদি কোনো কাফের হেরেমের ভিতরে হত্যাযজ্ঞ শুরু করে, তবে মুসলমানদের জন্য হেরেমের ভিতরেই যুদ্ধ করা বৈধ। হেরেমে প্রবেশকারী নিরাপদ __ এ কথাটি বিজ্ঞপ্তিমলক হলেও এতে রয়েছে এরকম হুকুম, যে ব্যক্তি সেখানে প্রবেশ করে তাকে নিরাপত্তা দাও। কোনো কোনো আলেম অর্থ করেছেন, যে ব্যক্তি হেরেমের সম্মান বজায় রেখে আল্লাহতায়ালার নৈকট্য অর্জনার্থে সেখানে প্রবেশ করবে সে কিয়ামতের দিন আল্লাহতায়ালার আযাব থেকে. নিরাপদ থাকবে । আবু দাউদ, তায়ালুসি মসনদে এবং বায়হাকী শোয়াবুল ইমানে হজরত আনাসের বর্ণনাসূত্রে এবং তিররানী কবীরের মধ্যে, বায়হাকী শোয়াবুল ইমানে হজরত সুলায়মানের বর্ণনাক্রমে এবং তিবরানী আওসাতের মধ্যে হজরত জাবেরের বর্ণনা থেকে এবং দারাকুতনী সুনানের মধ্যে হজরত হাতেবের বর্ণনাসুত্রে বলেছেন, রসুল স. এরশাদ করেছেন, যে ব্যক্তি দুই হেরেমের যে কোনো একটিতে মৃত্যুবরণ করবে কিয়ামতের দিন সে হবে দোজখ থেকে নির্ভয় । হারেস বিন আবু উসামা মসনদের মধ্যে সালেম বিন আবদুল্লাহ্‌ বিন ওমর থেকে বলেছেন, রসুল স. এরশাদ করেছেন, কিয়ামতের দিন আমাকে আবুবকর ও তাফসীরে মাযহারী/২৫৫ ॥111.011100119.00

— পৃষ্ঠা ২৫৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।