Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 02
/ ৫১৮
📝 লেখা 📖 পিডিএফ

ভিত্তি চিহিত করে দেয়। ওই ভিত্তির উপরেই হজরত ইব্রাহিম কাবা পুনঃনির্মাণ করেন । হিজুজ পশু, কিন্তু তার পাখির মত দু'টি ডানা ছিলো; আর আকৃতি ছিলো সাপের মতো। হজরত আলী বলেছেন, সময়ের দিক থেকে নয়, কাবা শরীফ সর্বপ্রথম অর্থাৎ সর্বোৎকৃষ্ট ইমারত সম্মানের দিক থেকে । জুহাক বলেছেন, কাবা শরীফই সর্বপ্রথম ঘর যাকে বরকত দান করা হয়েছে। কাবা দর্শনের বিনিময় ও সওয়াব অত্যধিক ৷ বিভিন্ন ইবাদত কাবার সাথে সং্রিষ্ট ৷ যেমন, হজ, হজের কোরবানী, ওমরাহ, তাওয়াফ ইত্যাদি। কতিপয় ইবাদত এমন যা অন্য স্থানে সম্পাদনের তুলনায় কাবা শরীফে সম্পাদনে সওয়াব তুলানমূলকভাবে বেশী । যেমন, নামাজ, রোজা, ইতেকাফ। ইমাম আবু ইউসুফ বলেছেন, মসজিদে হারামে মানতকৃত দু'রাকাত নামাজ সেখানেই পড়তে হবে। অন্য স্থানে পড়লে হবে না। হজরত আনাস ইবনে মালেকের বর্ণনায় এসেছে, রসুল স. বলেছেন, বাসগৃহে নামাজ পড়লে একগুন, মহল্লার মসজিদে পঁচিশগুন, জামে মসজিদে পাঁচশতগুন, মসজিদে আকসায় এক হাজার, আমার মসজিদে (মদীনায়) পঞ্চাশ হাজার এবং মসজিদে হারামে একলক্ষ গুন সওয়াব পাওয়া যায়। ইবনে মাজা, তাহাবী। হজরত আতা বিন জোবায়েরের বর্ণনায় এসেছে, রসুল স. বলেছেন, আমার অপেক্ষা উত্তম এবং মসজিদে হারামের এক নামাজ আমার এই মসজিদের শত নামাজ অপেক্ষা উত্তম। হজরত আবদুল্লাহ বিন জোবায়ের, হজরত ওমর থেকেও এই হাদিসটি বর্ণিত হয়েছে গায়ের মারফু হিসেবে । হজরত জাবের বিন আবদুল্লাহ্‌ থেকে মারফু হিসেবে ইবনে জাওজীর মাধ্যমে বর্ণিত হয়েছে, মসজিদে হারামের এক নামাজ এক লক্ষ নামাজ থেকে উত্তম । ইমাম আবু হানিফা এবং ইমাম মোহাম্মদ বলেছেন, নামাজের এই ফযীলত কেবল ফরজ নামাজের ক্ষেত্রে প্রযোজ্য ৷ নফলের ক্ষেত্রে নয়। কেননা হজরত জায়েদ বিন সাবেতের বর্ণনা সূত্রে এসেছে, রসুল স. বলেছেন, ফরজ নামাজ ব্যতীত অন্যান্য নামাজ নিজ গৃহে পাঠ করাই উত্তম বোখারী, মুসলিম। আমি বলি, ইতেকাফের হুকুমও ফরজ নামাজের মতো । কেননা ইতেকাফকারী এমন অবস্থায় ফরজ নামাজের অপেক্ষা করতে থাকে, যেমন সে যেনো নামাজের মধ্যেই রয়েছে। ইবনে জাওজী তার ফাজায়েলে মক্কা কিতাবে হজরত আবদুল্লাহ্‌ বিন আদী বিন আল হামরা থেকে লিখেছেন, রসুল স. মক্কার বাজারের হারুরা নামক স্থানে দাঁড়িয়ে এরশাদ করলেন, আল্লাহর কসম! আল্লাহ্র পৃথিবীতে তুমি সর্বাপেক্ষা ৃ তাফসীরে মাযহারী/২৫৩ ॥111.011100119.00

— পৃষ্ঠা ২৫৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।