আল্লাহতায়ালার নৈকট্যশীল হতে পারে । ইহ, পরকাল দুই জগতের সফলতা লাভ করতে পারে । নবীদের মিল্লাতের অনুসরণ তাই সাধারন মানুষের জন্য অপরিহার্য মিল্লাতে ইব্রাহিমী শব্দটির সঙ্গে হানীফা শব্দটি যুক্ত হয়েছে। হজরত ইব্রাহিমের মতাদর্শ ছিলো হানীফ। অর্থাৎ মধ্যবর্তীতার সৌন্দর্যমন্ডিত। কম নয় বেশীও নয়। ইহুদীদের মতো অতি কঠোর নয়। খৃষ্টানদের মতো অতি কোমলও নয়। ওই দুই অতিরিক্ততা থেকে মুখ ফিরিয়ে নিয়ে তিনি প্রতিষ্ঠিত হয়েছিলেন প্রকৃত মধ্যবর্তীতার উপর, সত্যের উপর ৷ ইহুদী ও খৃষ্টানদের মতো অংশীবাদিতা থেকেও তিনি ছিলেন পূর্ণ মুক্ত। বাগবী লিখেছেন, ইহুদীরা মুসলমানদের নিকট বলে বেড়াতো, আমাদের কেবলা প্রাচীন এবং নবীগণের হিজরতের স্থান। তাই আমাদের কেবলা কাবার চেয়ে উত্তম । মুসলমানগণ উত্তর দিতেন, তোমাদের কেবলা অপেক্ষা আমাদের কেবলাই উত্তম । এ রকম বিতর্ক ব্যপদেশেই অবতীর্ণ হলো নিম্নের আয়াত । সুরা আলে ইমরান £ আয়াত ৯৬ ৩4%05584285555ত47854599 7) মানব জাতির জন্য সর্ব প্রথম যে গৃহ প্রতিষ্ঠিত হইয়াছিল তাহা তো বাক্কায়, উহা আশীস-্প্রাপ্ত ও বিশ্ব-জগতের দিশারী । সর্বপ্রথম গৃহ অর্থ সর্বপ্রথম ইবাদতের গৃহ। মানুষের হজ সম্পাদনের জন্য আল্লাহ্ যে গৃহ নির্মাণ করেছিলেন, সেই গৃহ। হাসান ও কালাবী বলেছেন, এর অর্থ সর্বপ্রথম মসজিদ যা আল্লাহতায়ালার ইবাদতের জন্য নির্ধারিত হয়েছে। সেই প্রথম ইবাদতের গৃহের অবস্থানস্থল মক্কা । এই আয়াতে অবশ্য মক্কার স্থলে বাক্কা শব্দটি এসেছে। বান্কা ও মক্কা মূলতঃ একই অর্থবোধক শব্দ । আরববাসীরা মিম এর স্থলে বা উচ্চারন করতে অভ্যস্ত । তাই মক্কা হয়েছে বাঞ্কা। কেউ কেউ বলেছেন, পুরো শহরের নাম মক্কা আর বাক্কা শুধু ওই স্থানটুকু যেখানে রয়েছে কাবা শরীফ ৷ অথবা আয়তাকার তাওয়াফের স্থান সহ কাবা শরীফ । বাক্কা এর আরেক অর্থ ভীড়। হজের সময় মক্কায় মানুষের ভীড় হয় অত্যধিক -_ এজন্য মন্কাকে বাক্কা বলা হয়। হজরত আবদুল্লাহ্ ইবনে জোবায়ের বর্ণনা করেন, শ্রেষ্ঠ অত্যাচারীরা এখানে পর্ুদস্ত হয়েছে যেমন, আবরাহা তার সৈন্যসামন্ত সহ কাবা শরীফ ধ্বংস করতে উদ্যত হয়েছিলো - আল্লাহ্ তাদেরকে নিশ্চিহ্ন করে দিয়েছিলেন। মক্কায় ছিলো পানির প্রচন্ড সংকট । তাই এই শহরের নাম হয়েছে মক্কা । কারণ, মক্কা অর্থ __ পানিসংকট । তাফসীরে মাযহারী/২৫১ ॥|॥11.011100117.001
— পৃষ্ঠা ২৫১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।