রিজিক প্রার্থনাই তার কাজ। বিভিন্ন হাদিসে এসেছে, আরশ ও কুরসী বহনকারীদের মধ্যে সত্তুরটি নূরের এবং সত্তুরটি অন্ধকারের পর্দা আছে। প্রতিটি পর্দা পাচশত বছরের। পর্দাসমূহ না থাকলে কুরসী বহনকারীগণ আরশবহনকারীদের নূরে নিশ্চিহ্ন হয়ে যেতো । প্রকৃত পক্ষে কুরসী এমন স্থান যাতে উপবেশন করা যায়। প্রশস্ত স্থানকে কুরসী বলা যায় না। কিন্তু কুরসী ও আরশ আল্লাহতায়ালার জন্যই বিশিষ্ট । অন্য কারো জন্য শব্দ দু'টি প্রযোজ্য হতে পারে না। অন্য একটি আয়াতের উল্লেখ এ রকম, “অতঃপর সুবিন্যস্ত করেছেন সাতটি আকাশ'__এই বাক্যটির ব্যাখ্যায় আমরা লিখেছি আরশ বৃত্তাকার । হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে, কুরসী আকাশসমূহকে বেষ্টন করে আছে এবং কুরসীকে বেষ্টন করে আছে আরশ । আর এক আকাশকে বেষ্টন করে আছে অন্য আকাশ। প্রত্যেক আকাশ গোলাকার । এ জন্য বিভিন্নজন বলেছেন, অষ্টম আকাশ কুরসী এবং নবম আকাশ আরশ । কিন্তু আল্লাহতায়ালা আকাশের সংখ্যা নির্ধারণ করেছেন সাতটি । আরশ ও কুরসীকে তিনি আকাশ বলেননি । সম্ভবত এর কারণ এই যে, আরশ কুরসী এবং আকাশের হকিকত পৃথক । আল্লাহই ভালো জানেন। “ইহাদের রক্ষণাবেক্ষণ তাহাকে ক্লান্ত করে না' __ আকাশ, পৃথিবী, কুরসী এবং কুরসী যে সমস্ত কিছুকে বেষ্টন করে আছে সে সমস্তের সংরক্ষণে তিনি ক্লান্ত নন। ব্ব্রিতও নন । তার জ্ঞান, পরাক্রম, স্থায়িত্ব এই আয়াতে প্রমাণিত হয়েছে। জ্ঞাতব্য $ ইউনানী ও মিসরীয় আলেমগণ বলেন, পৃথিবী গোল। পেঁয়াজের মতো । যার পরত রয়েছে তেরটি । উপরের পরত ভিতরের পরতকে বেষ্টন করে আছে। নবম আকাশটি অত্যন্ত চাকচিক্যপূর্ণ। তার নিচে অষ্টম আকাশে রয়েছে স্থির তারকারাজি। তার নিচের সপ্তম আকাশের তারকাসমূহ ধীরগতিসম্পন্ন। ষষ্ঠ আকাশে রয়েছে একটি তারা । পঞ্চম আকাশে মঙ্গল গ্রহ এবং চতুর্থ আকাশে রয়েছে সূর্য তৃতীয় আকাশের তারাটির নাম জোহরা, যে নামের রমণীর প্রতি আকৃষ্ট হয়ে হারুত ও মারুত ফেরেশতাছ্য়ের পদশ্থলন ঘটেছিলো দ্বিতীয় আকাশে আছে বুধ গ্রহ । আর চাদ ওঠে প্রথম আকাশে । এই আকাশই আমাদের নিকটতম । নবম আকাশের নিচে রয়েছে গোলাকৃতির আগুন। তার নিচে গোলাকৃতির বাতাস। তার নিচে পানি। তার নিচে জমিন। এই জমিনই পৃথিবীর কেন্দ্র। মিথ্যাকে আশ্রয় করে কোনো কোনো পন্ডিত আকাশগুলোকে চিরন্তন বলেছেন। কিন্তু ইসলামী আলেমগণ ইউনানী দার্শনিকদেরকে স্বীকার করেন নি। দার্শনিকেরা কিছুসংখ্যক হাদিসকে তাদের অভিমত প্রমাণ করার কাজে ব্যবহার করেছে। তারা আরো বলে, আকাশগুলো চিরন্তন । এগুলো আল্লাহতায়ালার সমসাময়িক । আর আগুন পানি মাটি বাতাস বিনাশশীল নয় । এ রকম বিশ্বাস ও চিন্তা কোরআনের ব্যাখ্যার অনুকুল নয় । কোরআনের আংশিক অথবা বিপরীত অর্থ তাফসীরে মাযহারী/২৫ ॥111.011100119.00
— পৃষ্ঠা ২৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।