Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 02
/ ৫১৮
📝 লেখা 📖 পিডিএফ

0 ইহার পরও যাহারা আল্লাহ্‌ সম্পর্কে মিথ্যা সৃষ্টি করে তাহারাই সীমালংঘনকারী। 7) বল, "আল্লাহ্‌ সত্য বলিয়াছেন। সুতরাং তোমরা একনিষ্ঠ ইব্রাহীমের ধর্মাদর্শ অনুসরণ কর, সে অশীবাদীদের অন্তর্ভুক্ত নহে ।' খাদ্য বস্তু হালাল, হারাম প্রসঙ্গে এই আয়াতে বলা হয়েছে । সুতরাং যা খাদ্য পদবাচ্য নয় তা এই আয়াতের হুকুম বহির্ভীত। সেগুলো সকল সময়ের জন্যই হারাম । যেমন, মৃত পশু, রক্ত, শূকর এবং হিংস্র প্রাণীর গোশত্‌। তওরাতে যে সমস্ত খাদ্যবস্তু হারাম করা হয়েছে, তা প্রথম আরোপিত হয়েছিলো হজরত ইয়াকুব আ. এর বংশধরদের জন্য । কিন্তু তাঁর পিতা ও পিতামহ হজরত ইসহাক ও ইব্রাহিমের জন্য সেগুলো হারাম ছিলো না। উটের গোশ্ত ও দুধ হজরত ইয়াকুব আ. এর প্রিয় খাদ্য ছিলো । তিনি একবার উরুর ব্যথায় আক্রান্ত হয়ে পড়েছিলেন । তখন মানত করেছিলেন, নিরাময় লাভ করলে তিনি তাঁর এই প্রিয় খাদ্য দু'টি পরিত্যাগ করবেন। এ সম্পর্কিত হাদিস বর্ণনা করেছেন আহমদ এবং হাকেম, হজরত ইবনে আব্বাস থেকে । বাগবী বর্ণনা করেছেন আবুল আলীয়া, আতা, মুকাতিল এবং কালাবী থেকে ৷ হজরত ইবনে আবাস থেকে জোবায়েরের বর্ণনায় রয়েছে, উরুসন্ধির ব্যথায় আক্রান্ত হলে চিকিৎসকগণ হজরত ইয়াকুব আ.কে উটের গোশ্ত খেতে নিষেধ করেছিলেন। তিনি এই নিষেধাজ্ঞা মেনে নিয়েছিলেন । বাগবী লিখেছেন, হাসান বসরী এ কথা বলেছেন যে, আল্লাহতায়ালার ইবাদতের অত্যাধিক আকর্ষণ হেতু হজরত ইয়াকুব নিজের জন্য উটের গোশ্ত হারাম করে নিয়েছিলেন এবং প্রার্থনা করেছিলেন, এই বিধান যেনো বলবৎ থাকে । তার প্রার্থনার প্রেক্ষিতে আল্লাহপাক তাঁর সন্তানদের জন্য উটের গোশ্ত হারাম করেছিলেন । ইবনে আতিয়া বলেছেন, ইসরাইলের (হজরত ইয়াকুব আ. এর) সন্তানদের জন্য আল্লাহর পক্ষ থেকে উটের গোশ্ত হারাম করা হয়নি । বরং হজরত ইয়াকুব নিজের এবং সন্তানদের জন্য হারামের এই বিধান চেয়ে নিয়েছিলেন । তার মানত ছিলো, আল্লাহ আমাকে আরোগ্য দান করলে আমি ও আমার সন্তানেরা উটের গোশ্ত খাবো না। ইহুদীদের অবাধ্যতার কারনে তওরাত অবতীর্ণ হওয়ার আগেই আল্লাহতায়ালা তাদের জন্য অনেক কিছু হারাম করে দেন। যেমন আল্লাহ্তায়ালা অন্যত্র এরশাদ করেছেন, “অতঃপর ইহুদীদের এ সমস্ত বড় বড় অপরাধের কারনে বহু পবিভ্র বস্তু হারাম করে দিয়েছি, যা ছিলো তাদের জন্য হালাল ।” অন্য একস্থানে বলেছেন, “আর আমি ইহুদীদের জন্য সকল নখর বিশিষ্ট প্রাণী হারাম করে দিয়েছি। গরু ও ছাগলের চর্বি, সেগুলোর পিঠের উপর অথবা অন্ত্রের সঙ্গে সংযুক্ত অথবা হাড়ের সঙ্গে মিলিত অংশ হারাম করে দিয়েছি । এই শাস্তি ছিলো তাদের দুষ্টাচরণের জন্য ৷” কালাবী লিখেছেন, বনি ইসরাইলেরা যখন সম্মিলিতভাবে বড় বড় গোনাহ করতে উদ্যত হলো, তখন আল্লাহ্‌ শাস্তি স্বরূপ তাদের জন্য এই সমস্ত পবিত্র বন্তু হারাম করে দিয়েছেন। পু তাফসীরে মাযহারী/২৪৯ ॥|॥11.011100117.001

— পৃষ্ঠা ২৪৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।