Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 02
/ ৫১৮
📝 লেখা 📖 পিডিএফ

বলেন, এই আয়াত পাঠের পর আমার সম্মানিত পিতা চিন্তা ভাবনা করে ঠিক করলেন, তীর প্রিয় বস্তু তার এক বাদী । তিনি তৎক্ষণাৎ সেই বাদীকে ডেকে বললেন, যাও । তুমি আল্লাহ্‌র ওয়াস্তে মুক্ত। তিনি বলেছেন, দানের পর ফিরিয়ে নেয়া গেলে আমি তাকে বিয়ে করতাম। এই সমস্ত হাদিস এবং সাহাবীগণের কার্যাবলীর মাধ্যমে এ কথা স্পষ্ট যে, আল্লাহ্‌র রাস্তায় দান করাটা সাধারন হুকুমের অন্তর্ভৃক্ত । আর নিকটতম স্বজনকে দান করা সর্বাপেক্ষা উত্তম ৷ এই ব্যয় সম্পর্কে আল্লাহতায়ালা সম্যক অবগত | তিনি নিয়ত অনুসারে এর বিনিময় দিবেন । দানের পরিমান কম হোক অথবা বেশী ৷ অতীতে হোক বা এখন অথবা আগামীতে । ইঙ্গিতে এ কথাও বোঝা যায় যে, যেহেতু আল্লাহতায়ালা প্রকাশ্য, গোপন সকল বিষয়ই জানেন তাই কেবল প্রকাশ্যে দান করা জরুরী নয়। বরং গোপন দানের প্রতি উৎসাহিত করা হয়েছে। বাগবী লিখেছেন, ইহুদীরা রসুল স. কে বললো, আপনি ইব্রাহিমী মিল্লাতের দাবী করেন অথচ উটের গোস্ত খান। হজরত ইব্রাহিম উটের গোস্ত খেতেন না উটের দুধও পান করতেন না। রসুলে পাক স. এরশাদ করলেন, হজরত ইবাহিমের জন্য এ সমস্ত বস্তু হালাল ছিলো। তারা বললো, যে সমস্ত বস্তুকে আমরা হারাম বলছি তা নৃহ আ. এর জন্যও হারাম ছিলো । তখন থেকে এ বিধান চলে এসেছে। ইহুদীদের মিথ্যাবাদীতাকে লক্ষ্য করে অবতীর্ণ হয়েছে নিম্নের আয়াত । সুরা আলে ইমরান £ আয়াত ৯৩, ৯৪, ৯৫ 0155905598৮ এ ধু ৩25৩০ 2-১১4৬15$4৯4-১148৩-৪৬৮৮৪৩৪ ৩9৫14/০৬৪৬৪০১০৬৮৫৮ ৬৩১৪ 7/৯৩০৩৪ ০481-৪ ১৬৪০৮ ০৩৮৮৭৩০৩৪০৫ ৫০৮৩ 7) তওরাত অবতীর্ণ হওয়ার পূর্বে ইসরাইল নিজের জন্য যাহা অবৈধ করিয়াছিল তাহা ব্যতীত বনি-ইসরাইলের জন্য যাবতীয় খাদ্যই বৈধ ছিল। বল, “যদি তোমরা সত্যবাদী হও তবে তওরাত আন এবং পাঠ কর।' তাফসীরে মাযহারী/২৪৮ ॥111.011100119.00

— পৃষ্ঠা ২৪৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।