Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 02
/ ৫১৮
📝 লেখা 📖 পিডিএফ

চতুর্থ পারা সুরা আলে ইমরান £ আয়াত ৯২ 225 / ০ ০1৮৮১৩4১৬০৯] ? ১1০ ৮৮12125%%2 05 0) তোমরা যাহা ভালবাস তাহা হইতে ব্যয় না করা পর্যন্ত তোমরা কখনও পুণ্য লাভ করিবে না। তোমরা যাহা কিছু ব্যয় কর আল্লাহ সে সম্বন্ধে সবিশেষ অবহিত । বির্রা শব্দের অর্থ অনেক কয়টি । যেমন, পুরস্কার, জান্নাত, কল্যাণ, প্রচুর বিনিময়, সততা, অনুসরণ ইত্যাদি। 'কামুস' অভিধানের রচয়িতা বলেছেন, বির্রা শব্দের সম্পর্ক বান্দার সঙ্গে করা হলে অর্থ হবে সত্যানুসরণ অথবা প্রচুর প্রতিদান । তখন এর বিপরীত শব্দ হিসাবে আসবে পাপ অথবা অবাধ্যতা । আর আল্লাহ্‌র সঙ্গে শব্দটির সম্বন্ধ করা হলে অর্থ হবে সত্তৃষ্টি, রহমত অথবা জান্নাত । তখন বিপরীত শব্দ হিসাবে আসবে অসন্তোষ, শাস্তি অথবা গজব । হজরত ইবনে মাসউদ, হজরত ইবনে আব্বাস এবং মুজাহিদ এর অর্থ নিয়েছেন, বেহেশত । মুকাতিল বিন হাব্বান অর্থ করেছেন, তাকওয়া (আল্লাহ ভীতি)। কোনো কোনো আলেম বলেছেন, অনুসরণ । কেউ কেউ বলেছেন, কল্যাণ । হাসান বসরী এর ব্যাখ্যা করে বলেছেন, তোমরা পুণ্যবান হতে পারবে না অর্থাৎ অধিক কল্যাণ, প্রচুর বিনিময় লাভ করতে পারবে না এবং অনুসরণকারী হতে পারবে না। বায়যাবী লিখেছেন, তোমরা কল্যাণের পূর্ণতায় পৌছতে পারবে না, আল্লাহ্‌র পুরস্কার অর্থাৎ রহমত, সন্তোষ এবং বেহেশত পাবে না। হজরত ইবনে মাসউদ বলেছেন, তোমাদের জন্য উচিত যে, তোমরা সত্যানূসারী হবে । সত্যানুসরণ পৃণ্যপথপ্রদর্শনকারী । আর পূণ্য বেহেশতের পথপ্রদর্শক । যে সব সময় সত্য কথা বলে অথবা বলতে চেষ্টা করে আল্লাহতায়ালার দরবারে সে সত্যবাদী বলে গণ্য । তোমাদের আরো উচিত, মিথ্যাচার থেকে মুক্ত থাকা । মিথ্যা পাপাচারের পথপ্রদর্শক এবং পাপ দোজখের তাফসীরে মাযহারী/২৪৫ ॥|॥11.011100117.001

— পৃষ্ঠা ২৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।