Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 02
/ ৫১৮
📝 লেখা 📖 পিডিএফ

সম্পর্কেও একই কথা । যতোক্ষণ তাদের অন্তর অবিশ্বাসাচ্ছন্ন থাকবে, ততোক্ষণ কেবল মুখের তওবায় কাজ হবে না। ইমান সকল প্রকার দান ও ইবাদত কবুল হওয়ার শর্ত । ইমানের সঙ্গে বিশুদ্ধ নিয়তে ইবাদত না করলে তা কবুল হয় না। পৃথিবীপূর্ণ স্বর্ণ দান করলেও না। আলেমগণ বলেছেন, বিশুদ্ধ নিয়ত ব্যতিরেকে পৃথিবীপূর্ণ স্বর্ণ অথবা তদপেক্ষা কম কোনো দানই গ্রহণযোগ্য হবে না। কাফের অবস্থায় মৃত্যুবরণকারীদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি । চিরদিনের জন্য তারা ক্ষমার সুযোগ থেকে বঞ্চিত। আযাব বন্ধ করে দিতে পারে অথবা কমিয়ে দিতে পারে এ রকম কোনো সাহায্যকারী তাদের নেই। হজরত আনাস বিন মালেক বলেছেন, রসুল পাক স. এরশাদ করেছেন, কিয়ামতের দিন লঘু শাস্তিপ্রাপ্ত এক দোজবীকে আল্লাহ বলবেন, যদি তোমার নিকট পৃথিবীর সমস্ত সামগ্রী থাকতো তবে কি তুমি আযাব থেকে রক্ষা পাওয়ার জন্য সবকিছু দিয়ে দিতে? দোজখী বলবে, হ্যা। আল্লাহ বলবেন, তুমি যখন আদমের পৃষ্ঠদেশে ছিলে, তখন আমি চেয়েছিলাম এর চেয়ে অনেক সহজ বস্তু __ পৃথিবীতে গিয়ে তুমি যেনো আমার সাথে কাউকে শরীক কোর না, তখন তুমি শিরিকমুক্ত ছিলে না কেনো? বোখারী ও মুসলিম ৷ তাফসীরে মাযহারী/২৪৩ ॥111.011100119.00

— পৃষ্ঠা ২৪৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।