Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 02
/ ৫১৮
📝 লেখা 📖 পিডিএফ

৮৬, ৮৭, ৮৮, ৮৯) পর্যন্ত নাজিল হলো। তার বংশের লোকেরা তওবা কবুল হওয়ার এই সংবাদ পাঠালে তিনি পুনরায় মুসলমান হয়ে গেলেন । ইবনে মুনজির এবং আবদুর রাজ্জাক, মুজাহিদের উক্তি উল্লেখ করে বলেছেন, হারিস বিন সুয়ায়িদ মুসলমান হওয়ার কিছুদিন পর কাফের হয়ে তার আপন সম্প্রদায়ের লোকদের নিকট ফিরে গেলো । আল্লাহ তার সম্পর্কে কাইফা ইয়াহদি থেকে গফুরুর রহীম পর্যন্ত নাজিল করলেন। তার বংশের লোকেরা যখন এই সংবাদ তাকে শুনিয়ে দিলো তখন তিনি সংবাদদাতাকে বললেন, আল্লাহর কসম! তুমি সত্যাশ্রয়ী। আর রসুলুল্লাহ স. তোমার চেয়ে অধিক সত্যাশ্রয়ী এবং আল্লাহ্‌র নিকট সর্বাধিক সত্যবাদী ৷ এরপর হারিস মদীনায় ফিরে এলেন এবং খাটি মুসলমান হয়ে গেলেন। হজরত কাতাদা এবং হাসান বসরী বলেছেন, পরবর্তী আয়াতটি ইহুদীদের সম্পর্কে নাজিল হয়েছে। তারা হজরত মুসা এবং তওরাতের প্রতি ইমান আনার পর হজরত ঈসা এবং ইঞ্জিলকে অস্বীকার করলো। তারপর অতিরিক্ত কুফরী করলো রসুল পাক স. ও কোরআনকে না মেনে । আবুল আলীয়া বলেছেন, এই আয়াত ইহুদী ও খৃষ্টান উভয় দল সম্পর্কে অবতীর্ণ হয়েছে। দুই দলই তাদের কিতাবে রসুল স. এর বৈশিষ্ট্যাবলী ও অবস্থা সম্পর্কে জেনেছে। কিন্তু রসুল স. এর সম্পর্কে নাজিল হয়েছে এই আয়াত। তারা আল্লাহকে খালেক (্রষ্টা) বলে মেনে নেয়ার পরও শিরিকে লিপ্ত এবং মৃত্যু পর্যন্ত কুফরীর উপরে দন্ডায়মান । হাসান বলেছেন, সত্য প্রত্যাখ্যানের প্রবৃত্তি বৃদ্ধি পাওয়ার অর্থ অবতীর্ণ আয়াত অস্বীকার করা। কালাবী বলেছেন, আয়াত অবতীর্ণ হওয়ার কারণ হারিস বিন সুয়ায়িদ এবং তার সঙ্গী সাথীরা । হারিস দুইবার মুসলমান হওয়ার পরও কুফরীর উপরেই দন্ডায়মান ছিলো এবং মন্কায় চলে গিয়েছিলো । কোনো কোনো আলেম বলেছেন, আয়াতে আল্লাধিনা কাফারু বলে মুনাফিকদেরকে বোঝানো হয়েছে । সরাসরি কুফরীর চেয়ে মুনাফিকদের কুফরী অধিক মারাত্মক । তারা কুফরীকে গোপন রেখে প্রকাশ্যে নামাজ, রোজা ইত্যাদি আদায় করে। কুফরীর প্রতি তাদের আকর্ষণ সর্বোচ্চ। যারা কুফরীর অনুবর্তনে বিরামহীন তাদের তওবা কখনো গৃহীত হবে না। ইহুদী, খৃষ্টান এবং সাধারণ কাফেরের কুফরীর উপরে নিরবচ্ছিন্ন অবস্থানই তওবা গৃহীত হওয়ার অন্তরায়। তবে হ্যা, খাটি তওবা মৃত্যুকষ্ট সন্নিকটবর্তীকালেও গৃহীত হয়! মক্কা বিজয়ের পর হারিস বিন সুয়ায়িদের সাথীদের মধ্যেও যারা তওবা করেছিলেন, তাদের তওবা কবুল করেছিলেন রসুলে পাক স.। মুনাফিকদের তাফসীরে মাযহারী/২৪২ নু ॥|11.91100117.001

— পৃষ্ঠা ২৪২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।