Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 02
/ ৫১৮
📝 লেখা 📖 পিডিএফ

করিতে পারে না'-কোনো জ্ঞান তাকে বেষ্টন করতে পারে না। সর্বপরিবেষ্টিত জ্ঞান একমাত্র আল্লাহর জন্যই! কামেল ব্যক্তিগণের জ্ঞানও এ রকম নয়। এখানে জ্ঞান বলতে এলমে গায়েবকে বোঝানো হয়েছে যা কেবল আল্লাহতায়ালার জন্যই বিশিষ্ট । এখানে কারো কোনো অংশ নেই। তবে হ্যা, আল্লাহতায়ালা যাকে যতটুকু জ্ঞান দান করতে চান, সে ততটুকুই পায় । অন্যস্থানে আল্লাহপাক উল্লেখ করেছেন “এবং আমি তোমাদেরকে সামান্য জ্ঞান দিয়েছি।” “তাহার আসন আকাশ ও পৃথিবীতে পরিব্যাপ্ত।-ইমাম বায়যাবী লিখেছেন, আল্লাহতায়ালার পরাক্রম প্রকাশই এ বাক্যের উদ্দেশ্য ৷ অন্যথায় তার আসনও নেই এবং তিনি আসনে উপবেশনকারীও নন। হজরত সাঈদ ইবনে জোবায়ের রা. বলেছেন, হজরত ইবনে আব্বাসের মতে আসন হচ্ছে এলেম (জ্ঞান) । মুজাহিদের মতও তাই । কতিপয় আলেম “আসন' অর্থ নিয়েছেন আল্লাহতায়ালার অলৌকিক রাজত্ব । আমি বলি আসন অর্থ, এলেম ও অলৌকিকতৃ দুইই ৷ এই আয়াতের প্রথম অংশে আল্লাহতায়ালার অলৌকিকত্‌ এবং শেষাংশে জ্ঞানের পরিপূর্ণতা প্রকাশ পেয়েছে। মুহাদ্দিসগণের সুবিখ্যাত বর্ণনা হলো, আসন দৈর্ঘ, প্রস্থ ও উচ্চতা বিশিষ্ট। হজরত আবু হোরায়রা বলেন, আসন কুরসী) হচ্ছে আরশের ছাদ যা আকাশ ও জমিনের সমান প্রশস্ত । স. বলেছেন, সাত আকাশ ও সাত জমিন কুরসীর তুলনায় এ রকম, যেমন প্রকান্ড প্রান্তরে পড়ে থাকা একটি আংটি । আরশের তুলনায় কুরসীও তদ্রুপ । হজরত ইবনে আব্বাস বলেন, কুরসীর নিকট সাত আকাশ এরকম, যেনো ঢালের মধ্যে সাতটি দেরহাম ৷ হজরত আলী ক. ও হজরত মুকাতিল রা. বর্ণনা করেন, কুরসীর প্রতিটি স্তন সপ্ত আকাশ ও সপ্ত জমিনের সমান। কুরসী আরশের সামনে আছে। চারজন ফেরেশতা এর বাহক । তাদের চারটি করে মুখ । তাদের পা স্থাপিত রয়েছে সপ্তজমিনের নিচে পাথরের উপর। এক ফেরেশতা হতে আরেক ফেরেশতার ব্যবধান পাচশত বৎসরের পথ । একজনের চেহারা হজরত আদম আ. এর মতো । চতুস্পদ প্রাণীর মতো অথবা গাভীর মতো । তিনি দোয়া করতে থাকেন চতুষ্পদ জন্তুর রিজিকের জন্য । যখন বাছুরের পূজা করা হয় তখন তার মুখ মলিন হয়ে যায়। তৃতীয় ফেরেশতার আকৃতি সিংহের মতো । হিংস্র জানোয়ারের রিজিকের জন্য দোয়া করাই তার কাজ । চতুর্থ ফেরেশতার অবয়ব শকুনের মতো । পাখিদের তাফসীরে মাযহারী/২৪ ॥111.011100119.00

— পৃষ্ঠা ২৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।