Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 02
/ ৫১৮
📝 লেখা 📖 পিডিএফ

আপনার সিদ্ধান্ত মানি না । আপনার ধর্মমতকেও পছন্দ করি না। তখন এই আয়াত নাজিল হয়েছে। আকাশের ফেরেশতা এবং পৃথিবীর জ্বিন ও মানুষ সকলেই ইচ্ছাকৃতভাবে অথবা অনিচ্ছাকৃততাবে আল্লাহতায়ালার বিধান মেনে চলছে। বনী ইসরাইলদের মাথার উপর পাহাড় উঠিয়ে তাদেরকে সত্যে স্বীকৃতি দিতে বাধ্য করা হয়েছিলো । ফেরাউনের দলকে পানিতে ডুবে মৃত্যুর বিধানকে মেনে নিতে হয়েছিলো । এভাবে আল্লাহতায়ালার বিধানকে মেনে নিচ্ছে সকলেই । মুমিন, কাফের সবাই। এরশাদ হচ্ছে, হে নবী আপনি আপনার ম্মিন সঙ্গীগণসহ ইমানের ঘোষণা দিন। বলুন, আমরা ওই সমস্ত কিতাব ও সহীফাসমূহ বিশ্বাস করি, যা অবতীর্ণ হয়েছিলো ইব্রাহিম আ. ইসমাইল আ. ইসহাক আ. ইয়াকুব আ. মুসা আ. ঈসা আ. এবং অন্যান্য বনী ইসরাইলের নবীদের প্রতি । আয়াতে আলাদাভাবে মুসা আ. ও ঈসা আ. এর উল্লেখ তাদের বিশেষ মর্যাদার কারণে হয়েছে । তাদের সম্পর্কে ইহুদী নাসারাদের প্রচন্ড বিতন্ডা ছিলো। তাদের ধারণা ছিলো, মুসলমানেরা হজরত মুসা এবং হজরত ঈসাকে মানে না। এই কারণে তাদের ধারণাকে নির্মূল করার জন্য বিশেষভাবে একত্রে হজরত মুসা ও হজরত ঈসার উল্লেখ করা হয়েছে। মুসলমানেরা তাদের ইমানের ঘোষণায় বলবে, আমরা নবী রসুলদের মধ্যে তারতম্য করি না। কারণ, আল্লাহতায়ালার যে আদেশে তারা নবী ও রসুল আমরা সেই আদেশের অধীন । আমরা মুসলমান। দ্বীনে মোহাম্মদী পূর্ববর্তী দ্বীন সমূহকে রহিত করে দিয়েছে। সুতরাং মোহাম্মদ স. এর ছীন ছাড়া এখন আর অন্য কোনো দ্বীন কবুল করা হবে না। এই সিদ্ধান্ত যারা মানবে না, পরকালে তাদের জন্য নির্ধারণ করা হয়েছে নিরেট বঞ্চনা ও ক্ষতি। ভ্রমণকালে কারো বাহন (জানোয়ার) অবাধ্য হলে তার কানের কাছে এই আয়াত পাঠ করবে । বাগবী লিখেছেন, এই আয়াত এবং পরবর্তী আয়াত বারোজন ধর্মত্যাগী ব্যক্তির জন্য নাজিল হয়েছে, যারা মদীনা থেকে মক্কায় পালিয়ে গিয়েছিলো । তাদের দলে হারিস বিন সুয়ায়িদও ছিলেন; তিনি অবশ্য পরে খাটি অন্তরে তওবা করে ফিরে এসেছিলেন । তাফসীরে মাযহারী/২৩৯ ॥|॥11.011100117.00

— পৃষ্ঠা ২৩৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।