Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 02
/ ৫১৮
📝 লেখা 📖 পিডিএফ

ক্রোত সম্মত অর্থ । আল্লাহতায়ালা হজরত মুসার নিকট থেকে অঙ্গীকার নিয়েছেন যে, তুমি হজরত ঈসাকে স্বীকৃতি দাও এবং তোমার উম্মতকে হুকুম দাও তারা যেনো হজরত ঈসার উপর ইমান আনে । হজরত ঈসাকেও আল্লাহতায়ালা এই মর্ষে অঙ্গীকারাবদ্ধ করেছেন যে, তুমি মোহাম্মদ স.কে মান্য করো এবং তোমার উম্মতকে মোহাম্মদ স. এর প্রতি ইমান আনতে এবং সাহায্যকারী হতে নির্দেশ দাও। এ জন্যেই হজরত ঈসা বলেছেন, হে বনী ইসরাইল আমি তোমাদের প্রতি প্রেরিত আল্লাহর রসুল। আমি আমার পূর্বে অবতীর্ণ তওরাতের সত্যায়ণকারী । এবং আমার পরে ষে রসুল আসবেন তার সুসংবাদ প্রদানকারী । তীর নাম আহমদ । প্রকৃতপক্ষে প্রচলিত ক্রোত এবং হজরত ইবনে মাসউদের ক্রোতে কোনো বিরোধ নেই। কেননা নেতার প্রতিশ্র্তি অনুসারীদের প্রতিশ্র্ঘতি হিসাবে গৃহীতব্ায। যখন নেতার নিকট থেকে প্রতিশ্র্ণতি নেয়া হয়েছে, তখন উম্মতের নিকট থেকেও প্রতিশ্রুতি নেয়া হয়েছে বুঝতে হবে। আয়াতে বলা হয়েছে, কিতাব ও হিকমতের কথাও | অর্থাৎ কিতাব সত্যায়ণকারী নবী আবির্ভূত হলে তাকে মেনে নিতে হবে । হিকমত অর্থ সুন্নত বা দ্বীনের জ্বান। পূর্বাপর সকল উম্মতের জন্য সকল নবীর উপর ইমান আনা ওয়াজিব এবং “আমরা রসুলদের মধ্যে পার্থকা করি না" বলা জরুরী। আল্লাহতায়ালা এরশাদ করেছেন, “আল্লাহ তোমাদের জন্য সেই ধর্মই বিধিবদ্ধ করেছেন যার নির্দেশ পেয়েছিলেন নৃহ এবং আমি আপনার প্রতি সেই প্রত্যাদেশই অবতীর্ণ করেছি। আমি ইব্রাহিম, সুসা এবং ঈসাকেও এই একই ধর্মে প্রতিষ্ঠিত থাকতে নির্দেশ দিয়েছিলাম ৷ বলেছিলাম, যেনো এতে কোনো বিভেদ সৃষ্টি না হয়।' হজরত আলী এবং হজরত ইবনে ওমরের অভিমতানুসারে কেবল রসুল পাক স. সম্পর্কে অঙ্গীকার নেয়া হয়েছে __ এ কথা পূর্বে বলা হয়েছে। কিন্তু রসুল পাক স. ছাড়া অন্য নবীগণ এতে শামিল হতেই পারেন না, এমন কথা জোর দিয়ে বলা যায় না। কেবল রসুল পাক স. এর উল্লেখ তীর প্রতি বিশেষ সম্মান প্রদর্শনেরই পরিচায়ক । আর এতে আহলে কিতাবদের প্রতি সতর্কবাণী রয়েছে যে, অন্যান্য নবীদেরকে মান্য করার বেলায় যেমন তাদের কোনো মতদ্বৈততা নেই তেমনি রসুল স. কেও মান্য করতে 'হবে। তাঁকে অমান্য করা পূর্ববর্তী সমস্ত নবী ও কিতাবকে অমান্য করার নামান্তর ৷ তাই এরশাদ হয়েছে, “নিশ্চয় তোমরা তাহাকে বিশ্বাস করিবে এবং তাহাকে সাহায্য করিবে ।" বাগবী লিখেছেন, আল্লাহতায়ালা হজরত আদমের পৃষ্ঠদেশ থেকে তার সকল সন্তানকে প্রকাশিত করলেন। সকলের মধ্যে নবী ও রসুলগণ ছিলেন প্রজ্্বলিত প্রদীপের মতো দ্যুতিময় । তখন আল্লাহতায়ালা সকলের নিকট থেকে মোহাম্মদ স. তাফসীরে মাযহারী/২৩৭ ॥111.011100119.00

— পৃষ্ঠা ২৩৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।