সুরা আলে ইমরান £ আয়াত ৮১, ৮২ পন টি রত শা ক 252৮0253555 2 1622 22254552545 বি ০3186৬৮০১৬০ 35 পঠিত ০ পাতি টি তা /%০$০৩৮$১।৩%:04017-৬ ০০১৫৮১2১26৩) 71 স্মরণ কর, যখন আল্লাহ নবীদের অঙ্গীকার লইয়াছিলেন 'কিতাব ও হিকমত যাহা কিছু দিলাম তাহার শপথ, তোমাদের কাছে যাহা আছে তাহার সমর্থকরূপে যখন একজন রসুল আসিবে তখন নিশ্চয় তোমরা তাহাকে বিশ্বাস করিবে এবং তাহাকে সাহায্য করিবে । তিনি বলিলেন, “তোমরা কি স্বীকার করিলে? এবং আমার অঙ্গীকার কি তোমরা গ্রহণ করিলে?" তাহারা বলিল, “আমরা স্বীকার করিলাম ।' তিনি বলিলেন, তবে তোমরা সাক্ষী থাক এবং আমিও তোমাদের সহিত সাক্ষী রহিলাম। [7 ইহার পর যাহারা মুখ ফিরাইবে তাহারাই সত্য -_ ত্যাগী । আল্লাহতায়ালা প্রত্যেক নবী থেকে এই মর্মে দৃঢ় অঙ্গীকার নিয়েছেন যে, তারা তাদের আপনাপন উম্মতকে পরবর্তী নবীদেরকে মেনে নেয়ার নির্দেশ দিবেন। অর্থাৎ বলবেন, আমার পরে যে নবী আসবেন, তোমরা অবশ্যই তার অনুসরণ করবে । এ কথা বলেছেন হজরত ইবনে আব্বাস । হজরত আলী বলেছেন, হজরত আদম এবং তার পরবর্তী সকল নবীর নিকট থেকে আল্লাহতায়ালা এই প্রতিশ্রুতি নিয়েছেন ঘে, তোমরা এবং তোমাদের উম্মত মোহাম্মদ স. কে মেনে নিবে। জীবদ্দশায় তাকে পেলে তার সাহায্যকারী হবে। কেউ কেউ বলেছেন, মান্য করার এই নির্দেশ কেবল আহলে কিতাবদের ক্ষেত্রে প্রযোজ্য ৷ কারণ, তারা মনে করতো মোহাম্মদ স. অপেক্ষা তারাই নবুয়তের অধিক দাবীদার । আবার কেউ বলেছেন, এই অঙ্গীকার নিয়েছেন নবীগণ তাঁদের আপন উম্মতের কাছ থেকে । তাদের বক্তব্যের সমর্থনে তারা পেশ করেছেন হজরত ইবনে মাসউদ এবং হজরত উবাই বিন কাবের ক্রোত (পাঠ)। যাতে 'নাবীঈন' শব্দের বদলে 'কিতাব' শব্দের উল্লেখ রয়েছে। কিন্তু বিশুদ্ধ অর্থ সেটাই যা বর্ণনা করা হয়েছে প্রথমে ৷ এটাই প্রচলিত তাফসীরে মাযহারী/২৩৬ ৃ ॥111.011100119.00
— পৃষ্ঠা ২৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।