জানানোই তাদের কাজ। তারা বলেন, আল্লাহতায়ালার হয়ে যাও এবং আল্লাহ্র নির্দেশ প্রচার করো । রব্বানী অর্থ আল্লাহওয়ালা, ফকীহ আলেমগণ । বলেছেন হজরত আলী এবং হজরত ইবনে আব্বাস । হজরত কাতাদা বলেছেন, হুকামায়ে ওলামা । সাঈদ বিন জোবায়েরের বর্ণনায় হজরত ইবনে আব্বাসের অভিমত উদ্ধৃত হয়েছে এ রকম __ রব্বানী অর্থ ফকীহ্, শিক্ষকবৃন্দ । আতা বলেছেন, প্রাজ্ঞ ওলামা সম্প্রদায়, যারা আল্লাহর পক্ষ থেকে মানুষের হিতাকাংখী ৷ সাঈদ বিন জৌবায়ের বলেন, সৎকর্মপরায়ণ আলেম । আবু ওবায়েদ বলেছেন, আমি এক আলেম সাহাবীর নিকট শুনেছি যিনি হালাল, হারাম এবং নির্দেশ ও নিষেধাজ্ঞা সমূহ জানেন এবং উম্মতের অতীত ও ভবিষ্যত অবস্থা সম্পর্কে ওয়াকিফহাল, তিনিই রব্বানী । কেউ কেউ বলেন, সাধারণ অসাধারণ সকল আলেমই রব্বানী বলে অভিহিত হতে পারেন। বিশেষ করে ওই শ্রেণীর আলেমই রব্বানী যারা অর্তদৃষ্টিসম্পন্ন উপরোক্ত অভিমত সমূহের সার কথা এই যে, রব্বানী ওই ব্যক্তি যিনি এলেম আমল এখলাস যথানিয়মে সম্পাদন করে আল্লাহতায়ালার নৈকট্য লাভে পূর্ণ হয়েছেন এবং শিক্ষা ও প্রতিপালনের মাধ্যমে অন্যকেও পূর্ণ করেছেন। হজরত ইবনে আব্বাসের মৃত্যু হলে মোহাম্মদ বিন হানাফিয়া বলেছিলেন, এই উম্মতের রব্বানীর ইন্তেকাল হয়ে গিয়েছে। এরশাদ হয়েছে, তোমরা যারা অধ্যয়ন করো ও শিক্ষা দাও, তারা রব্বানী হয়ে যাও । যা জানো তা আমল করো এবং নিজেকে সংশোধন করো । সংশোধন করাই শিক্ষার উদ্দেশ্য । কিন্তু অন্যকে সংশোধন করার পূর্বে নিজে সংশোধিত হতে হবে । যেমন অন্যত্র আল্লাহতায়ালা বলেছেন, * কেনো এমন বলো যা করো না।' আরো বলেছেন, “কী আশ্চর্য! অন্যকে সতকর্মের আদেশ দাও, অথচ নিজে কেমন উদাসীন ।” কোরাইশ এবং সাবেয়ীন সম্প্রদায় ফেরেশতাদেরকে আল্লাহর পুত্র বলতো! ইহুদীরা উযায়ের আ. কে এবং খৃষ্টানেরা ঈসা আ.কে আল্লাহর সন্তান বলতো! নবী ও রসুলগণ এবং রব্বানীগণ এ রকম নির্দেশ দিতে পারেন না। বরং এইব্দপ অংশীবাদিতার কঠোর বিরুদ্ধাচরণ করেন তারা! যে মুসলমান সে কি কখনো কাউকে কাফের হওয়ার আহবান জানাতে পারে? ৃ তাফসীরে মাযহারী/২৩৫ ॥1111.011100119.00
— পৃষ্ঠা ২৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।