আমি বলি, এই আয়াত নাজিল হওয়া সম্পর্কে ইবনে জারীর ও ইকরামার বর্ণনা বিশুদ্ধ । প্রথমোক্ত হাদিস দু'টির সঙ্গে হজরত ইকরামার বর্ণনাটিকেও এই আয়াত নাজিল হওয়ার কারণ হিসাবে মেনে নেয়া দরকার । অর্থাৎ আয়াত নাজিল হওয়ার কারণ দু'টি নয়, তিনটি। আলকামা তীর পিতা ওয়ায়েলের মাধ্যমে বর্ণনা করেছেন, রসুল স. এর খেদমতে দুই ব্যক্তি উপস্থিত হলো । প্রথঘজন ছিলো হাজারে মাওতের অধিবাসী এবং দ্বিতীয়জন কান্দা"র | প্রথম জন বললো, হে আল্লাহর রসুল! সে আমার জমি দখল করে নিয়েছে! দ্বিতীয় জন বললো, ওই জমি আমারই । রসুল স. প্রথম জনকে বললেন, তোমার পক্ষে কি কোনো সাক্ষী আছে? সে বললো, না৷ রসুল স. বললেন, তবে তুমি কিভাবে জ্মি পাবে? প্রথম জন বললো, হে আল্লাহর রসুল! এই ব্যক্তি তো নিশ্চিত ফাসেক। তার কোনো কিছুরই ভয় নেই। কসম খাওয়ার পরওয়া সে করে না। রসুল স. বললেন, আমি তাকে কসম ব্যতীত অন্য কিছু করার কথা বলতে পারিনা! দ্বিতীয়জন কসম করতে উদ্যত হলো । রসুল স. বললেন, দুনিয়ার সম্পদ লাভের জন্য সে যদি মিথ্যা কসম করে, তবে যখন সে আল্লাহতায়ালার নিকট হাজির হবে তখন আল্লাহ তার দিক থেকে মুখ ফিরিয়ে নেবেন। অন্য এক বর্ণনায় এসেছে, কান্দার অধিবাসী ব্যক্তির নাম ছিলো ইমরুল কয়েস বিন আবেস এবং বিপক্ষজন্র নাম ছিলো রবীয়া বিন আবদান। আবু দাউদের বর্ণনায় এসেছে, রসুল স. বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কসমের মাধ্যমে অন্যের মাল আত্মসাৎ করবে, সে আল্লাহতায়ালার কাছে উপস্থিত হওয়ার সময় বিপদগ্রস্ত হবে । এ কথা শুনে কান্দার অধিবাসী বললো, এ জমি আমার নয়, তারই । বাগবীর এক বর্ণনায় এসেছে, যখন কান্দাবাসী কসম খেতে উদ্যত হলো, তখন এই আয়াত নাজিল হয়েছে । অবশেষে সে কসম না করে বিপক্ষের দাবি স্বীকার করে নিলো এবং জমি ফেরত দিয়ে দিলো ! হজরত আবু উমামা বর্ণনা করেন, রসুল স. বলেছেন, যে ব্যক্তি কসম খেয়ে কোনো মুসলমানের অধিকার বিনষ্ট করবে, আল্লাহ্ তার জন্য দোজখ নির্ধারিত করে দিবেন। জারাত হারাম করে দিবেন ! এক ব্যক্তি আরজ করলো, হে আল্লাহর রসুল! যদি তা সামান্য বস্তু হয়? রসুল স. বললেন, প্লু গাছের একটি ডাল হলেও । বর্ণনা করেছেন মুসলিম । এক বর্ণনায় এসেছে, রসুল স. শেষ বাক্যটি তিনবার উচ্চারণ করেছেন। মিথ্যা কসমকারীদের প্রতি আল্লাহ পাক এমন বাক্যালাপ করবেন না, যাতে তারা খুশী হয়। তিনি তাদেরকে রহমতের দৃষ্টিতে দেখবেন না। আল্লাহ্ তাদেরকে পবিত্র করবেন না, অর্থাৎ তাদেরকে ক্ষমা করবেন না। তাফসীরে মাযহারী/২৩১ ॥|॥11.011100117.001
— পৃষ্ঠা ২৩১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।