Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 02
/ ৫১৮
📝 লেখা 📖 পিডিএফ

করেছে? উপস্থিত লোকেরা বললো, এই কথা বলেছেন তিনি । হজরত আসয়াস বললেন, আমার সম্বন্ধে নাজিল হয়েছে এই আয়াত। আমার চাচাতো ভাইয়ের সঙ্গে আমার একটি কৃপ নিয়ে বিবাদ ছিলো? কৃপটি দখলে ছিলো তার । বিষয়টি আমি রসুল স. এর দরবারে উপস্থাপন করলে তিনি বললেন, প্রমাণ পেশ করো । অন্যথায় তার কসম দ্বারা মীমাংসা হবে| আমি বললাম, আমার কোনো প্রমাণ নেই! কসম করতে বললে সে তো তাই করবে । কূপটি হাত ছাড়া হয়ে যাবে আমার । রসুল স. বললেন, মুসলমানের সম্পদ যে ব্যক্তি অন্যায়ভাবে ভোগ করবে, সে আল্লাহতায়ালার অপ্রসন্ন অবস্থায় তার সাথে মিলিত হবে । বাগবী তার নিজ সূত্রে বোখারী থেকে এ রকমই বর্ণনা দিয়েছেন! কিন্ত্ুু আবু দাউদ, ইবনে মাজা ও অন্যান্যের বর্ণনায় হজরত আসয়াস বিন কায়েসের ঘটনাটি বর্ণিত হয়েছে এভাবে _- এক ইহুদীর সঙ্গে আমার জমি নিয়ে বিবাদ ছিলো । ইহুদী আমার হক অস্বীকার করে বসলো । তাকে নিয়ে আমি রসুল স. এর দরবারে উপস্থিত হয়ে ঘটনাটি বিবৃত করলাম । তিনি বললেন, তোমার কি কোনো প্রমাণ আছে? আমি বললাম নেই । তিনি ইহুদীকে বললেন, কসম খাও । আমি বললাম, হে আল্লাহর রসুল! সে তো কসম খেয়েই ফেলবে এবং আমার সম্পদ নিয়ে যাবে । অতঃপর এই আয়াত নাজিল হয়। বোখারী, হজরত আবদুল্লাহ বিন আবী আউফা থেকে লিখেছেন, এক ব্যক্তি কিছু ব্যবহারযোগ্য সামধ্রী বিক্রির উদ্দেশ্যে বাজারে নিয়ে গেলো। একজন মুসলমান তা কিনে নিলো। সে ওই মুসলমানকে অভিযুক্ত করার উদ্দেশ্যে কসম খেয়ে বলতে লাগলো, আমি এই মালের সম্পূর্ণ মূল্য পাইনি। অথবা ঘটনাটির প্রকৃত বিবরণ এও হতে পারে, সে আল্লাহর কসম খেয়ে বলতে লাগলো _- আমি এই মাল এতো টাকায় কিনেছি। প্রকৃত পক্ষে তার ক্রয়মূল্য এতো টাকা ছিলো না। তখন এই আয়াত নাজিল হয়েছে৷ হাফেজ ইবনে হাজার বোখারীর টিকা ভাষ্য লিখেছেন, এই হাদিস দুটি এমন নয় যে, একটিকে মেনে নিলে অপরটিকে ভুল বলতে হয় । অর্থাৎ আয়াত নাজিলের কারণ একটি নয়, দুইটিই ছিলো । আখেরাতের নেয়ামতের তুলনায় দুনিয়ার সম্পদরাজি নিতান্তই নগন্য । সুতরাং পৃথিবীর সম্পদ মিথ্যা কসমের বিনিময়ে লাভ করার মূল্য স্বল্পই। ইবনে জারীর, ইকরামা রা. এর উক্তি উল্লেখ করেছেন, এই আয়াত কাব বিন আশরাফ, হুয়াই বিন আখতাব এবং তাদের মতো অন্যান্য ইহুদীদের সম্পর্কে অবতীর্ণ হয়েছে। ভারা তওরাতে উল্লেখিত হজরত মোহাম্মদ স, এর বৈশিষ্ট্যাবলীর বর্ণনা গোপন করেছে অথবা বদলে ফেলেছে এই কারণে যেনো তাদের অনুসারীদের থেকে প্রাপ্য ঘুষ-উৎকোচ হাতছাড়া না হয়! শায়েখ ইবনে হাজার বলেছেন, এই ঘটনাটিও গ্রহণযোগ্য ৷ তবে এ ব্যাপারে সহীহ্‌ হাদিসই অধিকতর খ্াহ্য। তাফসীরে মাযহারী/২৩০ ॥1111.011100119.00

— পৃষ্ঠা ২৩০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।